Loading live market data...
Loading active stocks...
Connecting...

হাঁড়কাপানো শীতে ঘনঘন চা খাচ্ছেন ? জানুন বারবার চা খেলে কি হয়

Share:

নিজস্ব প্রতিনিধি : হাঁড়কাপানো শীতে ধোঁয়া ওঠা চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে স্বাদ উপভোগ করার মজাই আলাদা। অনেকে এইসময় ঘনঘন চা খান। অফিস থেকে ফিরে হোক বা আড্ডায়, চা ছাড়া চলে না। আপনিও কী ঠান্ডায় ঘন ঘন চা পান করছেন ? জানেন যে অতিরিক্ত চা খাওয়া শরীরের জন্য ভালো না খারাপ। এই নিয়ে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জানুন বারবার চা খেলে কি হয়।

বিশেষজ্ঞদের কথায়, দুধ চা ভালোবাসলে দিনে দুই কাপের বেশি খাওয়া যাবে না। এর চেয়ে বেশি দুধ চা খেলে শরীরে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তবে লিকার চা বা গ্রিন টি—এই দুই ধরনের চা তিন কাপ খেলে ক্ষতি নেই। কাজে অতিরিক্ত চাপ থাকলে চা খেতে পারেন নিশ্চিন্তে। এতে মানসিক অবসাদ কাটে। তবে তার নির্দিষ্ট পরিমাণ আছে। বারবার চা খাওয়া যাবে না।

অতিরিক্ত চা খেলে কি হয় :  ১) হৃৎস্পন্দনের সমস্যা হতে পারে, হৃদরোগের ঝুঁকি বাড়ে। ২) মাথা ঘোরা দেখা দিতে পারে। ৩)রক্তচাপ বেড়ে যেতে পারে। ট্রাই গ্লিসারাইড বেড়ে যায় ৪) শরীরে আয়রনের শোষণমাত্রা কমে যায়। মানসিক চাপ ও অস্থিরতা বাড়ে। ৫) অনিদ্রার কারণ হতে পারে। ৬)বমি বমি ভাব বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। ৭) মাথাব্যথা বাড়ে।

গ্রিন টি কতবার খাবেন : চা–পাতাকে যত বেশি প্রক্রিয়াজাত করা হয়, তার ক্যাটেকিন তত অকার্যকর হয়। গ্রিন টি তুলনামূলক কম প্রক্রিয়াজাত চা এবং স্বাস্থ্য উপকারিতা সবচেয়ে বেশি। এটি দিনে সর্বোচ্চ ৪ বার পর্যন্ত খেতে পারেন।

দুধ চা কতবার খাবেন : দুধ চায়ের মধ্যে ক্যাফেইন নষ্ট হওয়ার কারণে শরীরে গ্যাসের উদ্রেক করে। তাই দিনে দুই কাপের বেশি দুধ চা খাওয়া যাবে না।

আরও পড়ুন : সাবধান,কুবের রুষ্ট হলে খোয়াবেন ধন সম্পত্তি.. এই সঙ্কেত পাননি তো ?

কখন চা খাবেন : ভারী খাবার খাওয়ার ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর চা খেতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার অন্তত ১০ ঘণ্টা আগে শেষ চা খান। এতে ঘুমে ব্যাঘাত ঘটবে না।

বছরের প্রথম দিনে ঘরে টাঙান ঘোড়ার ছবি, এই দিকে রাখলে সাফল্য মিলবেই….

‘সমুদ্রসাথী’ প্রকল্পের ভবিষ্যৎ কী? পালাবদলের পর প্রশ্ন লক্ষাধিক মৎস্যজীবীর

কেরলে ভয়ঙ্কর কাণ্ড, মাদক খাইয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেল অভিযোগে গ্রেফতার অটোচালক

মা ক্যান্টিনের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা! আশ্বাস পদ্ম নেতাদের

‘হ্যাপি মাদার্স ডে’, জানেন কেন পালন করা হয় এই বিশেষ দিনটি?

কোহলি-সূর্যকুমারকে টেক্কা, ঐতিহাসিক রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বৈভব সূর্যবংশী

হলিউডে পা রাখতে চলেছেন দিশা পাটানি, কোন ছবিতে দেখা যাবে অক্ষয়ের নায়িকাকে?

‘আমি ৬ মাসে অনেক কিছু শিখেছি’, প্রসব-পরবর্তী যন্ত্রণা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন কিয়ারা

ভোটের সময় অধীরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

রূপোলি পর্দার জগৎ থেকে প্রশাসনিক প্রধান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে শপথ বিজয়ের

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ