‘সমুদ্রসাথী’ প্রকল্পের ভবিষ্যৎ কী? পালাবদলের পর প্রশ্ন লক্ষাধিক মৎস্যজীবীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার সকাল থেকেই মৎস্যজীবীদের মধ্যে জটলা বেঁধে নানা আলোচনা শুরু হয়েছে। আর সেখান থেকেই দেখা গিয়েছে অনিশ্চয়তার মেঘ। রাজ্যে তো পালাবদল হয়েছে। এবার ‘সমুদ্রসাথী’ প্রকল্পের ভবিষ্যৎ কী? এই প্রশ্ন নিয়েই আলোচনা চরমে উঠেছে। রাজ্যের উপকূলের লক্ষাধিক মৎস্যজীবীর এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও কেউ দেননি। কিন্তু বাঙালির পাতে তো তাঁরাই মাছ তুলে দেন। এখন যদি কোনও সহায়তা না মেলে তাহলে প্রতিকূল পরিস্থিতিতে বিপাকে পড়তে হবে। আগের সরকারের ঘোষণার পর দু’বছর কেটে গিয়েছে। এবার নবগঠিত বিজেপি সরকার তাঁদের জন্য নতুন কোনও ভাবনা রেখেছে কিনা সেটাই এখন জানতে চায় মৎস্যজীবীদের বিভিন্ন সংগঠন।

এদিকে সারাবছর মাছ ধরেই জীবন–জীবিকা নির্বাহ করেন মৎস্যজীবীরা। নৌকা, স্টিমার অথবা ভেসেলে করে কঠিন পথ বেয়ে মাছ ধরার কাজ করতে হয়। সেখানে থাকে একাধিক ঝুঁকিও। আর এভাবেই মাছ ধরে ট্রলারে করে নিয়ে এসে বাজারে বিক্রি করা হয়। সেখান থেকেই হয় উপার্জন। আবার আড়তদাররাও মাছ নিয়ে যায়। সেখান থেকে যা মেলে সেটাই হয়ে দাঁড়ায় সংসারের খরচ। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে সমুদ্রসাথী প্রকল্প ঘোষিত হয়। প্রত্যেক বছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। এই দু’মাস সমুদ্রসাথী প্রকল্পে মৎস্যজীবীদের পরিবার পিছু পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষিত হয়। এটা কি চাসু থাকবে?‌ প্রশ্ন মৎস্যজীবীদের মনে।

অন্যদিকে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার কয়েক লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করে রেখেছেন। তাই এবার এই প্রকল্পে আর্থিক সহায়তা মিলবে কিনা তা নিয়ে মৎস্যজীবীদের মনে অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হয়েছে। আশ্বাস তো অনেক মিলেছে, যাতে নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলা যায় সেটাই এখন চাইছেন তাঁরা। বামফ্রন্ট সরকারের আমলে নিষিদ্ধ সময়ে ‘সঞ্চয় ও ত্রাণ’ প্রকল্পে মৎস্যজীবীরা কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ৪৫০০ টাকা করে ভাতা পেতেন। ২০১২ সালে ওই প্রকল্প বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে সমুদ্রসাথী প্রকল্প ঘোষিত হয়।

এছাড়া মৎস্যজীবীরা এখন ওই দু’‌মাসের জীবনযাপন কেমন করে করবে তা জানতে চায়। এই বিষয়ে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক দেবাশিস শ্যামল বলেন, ‘‌নতুন সরকারের কাছে আমাদের দাবি, নিষিদ্ধ সময়ের জন্য আর্থিক সহায়তা করা হোক। মুখ্যমন্ত্রী–সহ নান মহলে দরবার করব।’‌ পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের সহ–সভাপতি শ্রীকান্ত দাসের বক্তব্য, ‘‌এখন ডবল ইঞ্জিন সরকার হয়েছে। ‘প্রধানমন্ত্রী মৎস্য যোজনা’ চালু হলেও তার সঠিক প্রয়োগ হয়নি। এবার আশাকরি প্রত্যেকটি প্রকল্পের কাজে গতি আসবে।’‌ দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাসের কথায়, ‘‌মৎস্যজীবীদের অবিলম্বে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হোক।’‌

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌