হলিউডে পা রাখতে চলেছেন দিশা পাটানি, কোন ছবিতে দেখা যাবে অক্ষয়ের নায়িকাকে?

বলিউডে সাফল্য পাওয়ার পর এবার হলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী দিশা পাটানি। যদিও হিন্দি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করার পর বলিউডের অনেক তার কাই হলিউডে পা রেখেছেন এবং খ্যাতিও পেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে সাফল্য পাওয়ার পর এবার হলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী দিশা পাটানি। যদিও হিন্দি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করার পর বলিউডের অনেক তার কাই হলিউডে পা রেখেছেন এবং খ্যাতিও পেয়েছেন। যে তালিকায় রয়েছেন, প্রিয়াঙ্কা চোপড়া, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-সহ আরও অনেকে। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে দিশা পাটানির। ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির বায়োপিকের মাধ্যমে হিন্দি ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তাঁর। যেখানে তিনি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে ছিলেন।

নায়িকা হিসেবে তাঁকে খুব কম দেখা গেলেও বলিউডে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি। বিশেষ করে, তাঁর সুন্দর ফিগারের ফ্যান আট থেকে আশি সকলেই। যাই হোক, এবার হলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, আসন্ন হলিউড চলচ্চিত্র ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী, যেখানে তিনি বর্ষীয়ান অভিনেতা কেভিন স্পেসির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। গত শুক্রবার ছবিটির ট্রেলার রিলিজ হয়েছে। ট্রেলারে দিশাকে জেসিকা চরিত্রে দেখা যাচ্ছে। ছবিতে স্ট্যাটিগার্ডস এবং হলিগার্ডস—এই দুটি প্রাচীন গোষ্ঠীকে দেখা যাবে। স্ট্যাটিগার্ডরা, যারা শৃঙ্খলা এবং বিশ্বের নিয়মে চলে আর হলিগার্ডরা সম্পূর্ণ ভিন্ন নীতিতে চলে। সুতরাং, ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

হলিউডে পা রাখা নিয়ে উচ্ছ্বসিত দিশা জানিয়েছেন, “এই চলচ্চিত্রের ট্রেলারের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা কর ছিলাম। এটা আমার প্রথম আন্তর্জাতিক কাজ। একই সাথে রোমাঞ্চকর ও ভীতিকর। তবে এই ছবিতে অভিনয়ের মাধ্যমে আমি অভিনয়ের চিন্তাধারাকে আরও শক্তিশালী করার সুযোগ পেয়েছি। অভিজ্ঞ ও বৈচিত্র্যময় কলাকুশলীদের সঙ্গে কাজ করাটা আমার কাছে সত্যিই একটা শিক্ষনীয় বিষয়। কাজ করার সময় আমি উপলব্ধি করেছি যে, অভিনয় ভাষা ও ভৌগোলিক সীমানাকে অতিক্রম করার জন্যে যথেষ্ঠ। আমি বরাবরই অ্যাকশন ভালবাসি এবং নিজের দেশে যা শিখেছি, এখন তা বৈশ্বিক প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারে খুশি।’ আগামীতে দিশাকে ‘আওয়ারাপন ২’- তে দেখা যাবে।

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার