চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খেজুরের সঙ্গে কোন খাবারগুলি খেলে বাড়তি সুফল মিলবে?

নিজস্ব প্রতিনিধি  : সকলের অত্যন্ত প্রিয় খাবার খেজুর। এই খাদ্যটির উপকারিতা নিয়ে দ্বিমত নেই। শরীর সুস্থ রাখতে চোখ বুজে এটির ওপরে ভরসা করা যায়। সারা বছর ধরে খেজুর কিনতে পাওয়া যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা করে খেজুর খেলে নানা রোগ থেকে অব্যাহতি মেলে। শরীরে আয়রনের ঘাটতি থাকলে এই ফলটি খেলে উপকার মিলবে।

খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হজমের ক্ষেত্রে এটি খুব ভাল। নো সুগার ডায়েটে খেজুর খাওয়া যেতে পারে। চুল ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতে এটি খাওয়া যেতে পারে। এটিতে অ্যান্টি অক্সিডেন্ট ছাড়াও রয়েছে ভিটামিন এ, বি ম্যাগনেশিয়াম, ম্য়াঙ্গানিজ, সালফার, প্রোটিন, ফাইবার, আয়রন। শরীর ক্লান্ত হয়ে গেলে শরীরে শক্তির যোগান দিতে সক্ষম এই খেজুর।

সকালে অনেকেই ওটস খান। সেই ওটসের সঙ্গে খেজুর মিশিয়ে খেতে পারলে উপকার পাবেন। খেজুর খেলে, তারমধ্য়ে আলাদা করে আর চিনি বা গুড় মেশাতে হবে না। ফলে শরীরে চিনির মাত্রা কম থাকবে। স্বাদও ভাল হবে।

খেজুরের সঙ্গে আমন্ড খেতে পারেন। এই দুটি একসঙ্গে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। লিভার ও হার্টকে সুস্থ রাখতে কাঠবাদাম  ও খেজুরের জুরি মেলা ভার। ঘুমের সমস্য়া দূর করতে এই দুটি জিনিস একসঙ্গে খাওয়া খুব প্রয়োজন। এরসঙ্গে মধু মিশিয়ে খেলেও উপকার পাবেন।

ডার্ক চকোলেটের সঙ্গে খেজুর খেলে শরীর সুস্থ থাকে। ডার্ক চকোলেটের মধ্য়ে আছে  অ্যান্টি-অক্সিড্যান্ট। রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের  ঝুঁকি কমায়। কোষ্ঠকাঠিন্য দূর করতে ও মস্তিষ্ক সচল রাখতে খেজুর অত্যন্ত উপকারি। খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট অ্যালাঝাইমার্স দূরে থাকে। হাড় মজবুত করতে, চোখের সমস্যা দূর করতে সাহায্য় করে।

 

Published by:

Share Link:

More Releted News:

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ