গণেশকে খুশি করতে নারকেল দিয়ে বানিয়ে নিন সুস্বাদু এই রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই গণেশ চতুর্থী। মনে করা হয় দশদিন কৈলাস ছেড়ে ভক্তদের ডাকে সাড়া দিয়ে ধরাধামে আসেন গণেশ। এই সময়টা হল ভক্তদের কাছে বিশেষ মূহুর্ত। এই সময় নিষ্ঠাভরে আরাধনা করে থাকে ভক্তরা। তবে মিষ্টান্নতেই তুষ্ট পার্বতী পুত্র। বিঘ্নহর্তাকে খুশি করতে চান ? তবে যদি নারকেল দিয়ে পায়েস তৈরি করে ফেলা যায়, কেমন হয়?  খুশি হবে সিদ্ধিদাতা। কীভাবে বানাবেন ?  রইল রেসিপি

উপকরণ : কোরানো নারকেল ৩ কাপ, ১ লিটার দুধ, সুজি, পরিমাণমত গুড় , কনডেন্সড মিল্ক ৪ টেবিল চামচ, ঘি, ছোট এলাচ, ড্রাই ফ্রুটস(কাজু, কিসমিশ, পেস্তা, আমান্ড)

প্রণালী : প্রথমে কম আঁচে ২৫ থেকে ৩০ মিনিট ধরে দুধ ভাল করে ফুটিয়ে নিন।। খেয়াল রাখুন দুধ যেন ঘন হয়ে আসে।এর পর ঘন দুধে কনডেন্সড মিল্ক দিয়ে আরও কিছু ক্ষণ ফুটিয়ে নিন। মনে রাখবেন আঁচ যেন কম থাকে।

এবার একটি কড়াইতে ঘি গরম করুন।এর মধ্যে দিয়ে দিন ছোট এলাচ গুঁড়ো। ঘি এর মধ্যে অল্প সুজি দিয়ে নাড়াচাড়া করে নিন। হালকা বাদামি রং ধরলে তুলে রাখুন। এবার দুধের মধ্যে অল্প অল্প করে ভেজে রাখা সুজি দিতে থাকুন। কড়াইয়ের তলায় যাতে ধরে না যায়, তার জন্য সমানে নাড়তে থাকুন। নারকেলের চেয়ে সুজির পরিমাণ যেন কম হয়। সেক্ষত্রে পরিমাণমত সুজি দেবেন।

দুধ ফুটে উঠলে গুড় এবং কোরানো নারকেল দিয়ে দিন।এবার সমস্ত ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিন(কাজু, কিশমিশ কুচি)। এবার ভাল করে নেড়েচেড়ে নিন। সমস্তটা মিশিয়ে উপরে কেশর ছড়িয়ে দিলেই রেডি নারকেল পায়েস।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর