মিষ্টি, নাড়ু, নিমকির সঙ্গে বিজয়ায় বাঙালির পছন্দের তালিকায় নিরামিষ ঘুগনি

Share:

নিজস্ব প্রতিনিধি: দশমী মানেই মিষ্টি মুখ। পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে চলে মিষ্টিমুখ ও নোনতা খাবার। এখন দোকানে রেডিমেড বিজয়ার খাবার পাওয়া গেলেও, পুরনো দিনের খাবারগুলি এখনও মানুষকে টানে। আগেকার দিনে বিভিন্ন ধরনের খাবার ঘরেই তৈরি করা হত। কিন্তু এখন সময়ের অভাবে তা সম্ভব হয়না।

বিজয়া মানেই নাড়ু, নিমকি, চন্দ্রপুলি থেকে শুরু করে নিরামিষ ঘুগনি। বিভিন্ন ধরনের নিমকি বানানো হয়ে থাকে বাড়িতে। পাশাপাশি থাকে নাড়ু। বিজয়া উপলক্ষে বাড়িতে বানিয়ে নিন নিরামিষ ঘুগনি। কীভাবে বানাবেন জেনে নিন।

নিরামিষ ঘুগনি বানাতে প্রথমে নিয়ে নিন  মটর ২-৩ কাপ, আলু: ১টি, টমেটো কুচি আধ কাপ, আদা, লঙ্কা বাটা: ২ চা চামচ, নারকেল কুচি, হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আধ চা চামচ,  তেজপাতা, শুকনো লঙ্কা ১টি, গোটা জিরে আধ চা চামচ, দারচিনি ১টি, লবঙ্গ ২-৩টি, ছোট এলাচ ২-৩টি, নুন-চিনি পরিমাণমতো, ঘি: ১ টেবিল চামচ, সর্ষের তেল: ৫ টেবিল চামচ, ধনেপাতা কুচি: আধ কাপ।

একরাত মটর ভিজিয়ে রেখে প্রেশার কুকারে মটর সেদ্ধ করে নিতে হবে নুন দিয়ে। মটর এমন ভাবে সেদ্ধ করতে হবে যেন তা গলে না যায়, আবার শক্ত না থাকে। এবার একটা পাত্রে হলুদ, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুলে নিতে হবে। কড়াইতে প্রথমে সর্ষের তেল আর ঘি একসঙ্গে গরম করে নিতে হবে। কুচো করা নারকেল লালচে করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরমমশলা ফোড়ন দিয়ে ভাল করে নাড়াচাড়া করে ছোট করে কাটা আলুর টুকরো দিয়ে ভাজতে হবে। আলু ভাজা হয়ে এলে টমেটো কুচি দিয়ে কষতে হবে। টমেটো গলে এলে আদা ও কাঁচালঙ্কা দিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে বানানো মিশ্রন দিয়ে কষিয়ে নিন। এবার সেদ্ধ করে রাখা মটর দিয়ে ভাল করে মশলার সঙ্গে মটর ভাল করে কষিয়ে নিতে হবে। নুন, চিনি দিয়ে দিন। ঝোল ঘন হয়ে এলে ভেজে রাখা নারকেল কুচি ছড়িয়ে দিন। ঘুঘনি হয়ে এলে ভাজা মশলা ছড়িয়ে দিন। নামানোর আগে একটু ঘি ও ধনে পাতা তুচি ছড়িয়ে দিতে পারেন।

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার