শীতের আগে ছোটদের কোমল ত্বকের যত্ন নেওয়া জরুরি, কীভাবে নেবেন জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষদের থেকে শিশুদের ত্বক বেশি সংবেদনশীল। একটু একদিক থেকে ওদিক হলেই দেখা দেয় নানা সমস্যা। তারউপর আসছে   শীতের মরশুম। এই সময়ে বড়দের পাশাপাশি শিশুদের ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি। সব মরশুমে শিশুদের ত্বকের যত্ন নেওয়া দরকার। তবে শীতে ছোটদের ত্বক আরও বেশি রুক্ষ ও খসখসে হয়ে যায়। এর জেরেই ত্বকের দেখা যায় লালচে ভাব, চুলকানি। ঠিক এই কারণে শীত আসার আগে থেকে শিশুদের ত্বকের যথাযথ যত্ন নেওয়া দরকার। কীভাবে নেবেন যত্ন জেনে নিন ।

১. প্রতি দিন স্নান করানোর আগে শিশুর ত্বকে নারকেল তেল বা অলিভ অয়েল ভাল করে মালিশ করুন। এরপররে শিশুকে কিছু ক্ষণ রোদে রেখে স্নান করান শিশুকে। শীতে একেবারে স্নান বন্ধ করবেন না। এতে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

২. শিশুদের জন্য আলাদা করে পাওয়া যাওয়া ক্রিম ব্যবহার করুন। রাতে যদি বাতানুকূল যন্ত্র চলে, তা হলে শোয়ানোর আগে শিশুর সারা গায়ে ভাল করে ক্রিম বা লোশন মাখিয়ে দিন।

৩. শীতের স্নানের পর শিশুদের ত্বকে অ্যালোভেরা, দুধ ও মধু মিশিয়ে মাখাতে পারেন। এটি ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। তবে এটি মাখানোর আগে দেখে নেবেন অ্যালোভেরাতে শিশুর অ্যালার্জি হচ্ছে কি না।

৪. বড়দের মতো ছোটদেরও সানস্ক্রিন মাখানো দরকারি। রোদে ধুলো-বালিতে ছোটরা খেলাধূলা করে। এতেই সান ট্যান, সান বার্ন বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ছোটদের বাইরে বের করার আগে এসপিএফ ২০ বা ৩০-এর মধ্যে সানস্ক্রিন ব্যবহার করুন।

৫. যদি শিশুর বয়স ৫ বছর হয় তাহলে বাড়িতে বানানো ফেসপ্যাক মাখাতে পারেন। মুসুর ডাল বাটার সঙ্গে দুধের সর মিশিয়ে মাখালে ত্বক ভালো থাকে। ওট্‌সের প্যাক ত্বককে আর্দ্র রাখে তাই এটাও ব্যবহার করতে পারেন। দুধের সঙ্গে ওট্‌সের গুঁড়ো ও ১ চা চামচ মধু দিয়ে প্যাক বানিয়ে স্নানের আগে মুখে ও সারা গায়ে মাখিয়ে দিন।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা