জগদ্ধাত্রীর পদতলে হস্তিমুণ্ড, জানেন কী হাতির কাটা মুণ্ড আসলে কে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর বেশি সময় নেই,কটা দিন পরেই শুরু হবে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী হলেন দেবী আদ্যাশক্তি মহামায়ার আর এক রূপ, যিনি গোটা জগত্‍‍কে ধারণ করে রেখেছেন। জগদ্ধাত্রী দেবী হলেন ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞোপবীত। বাহন সিংহ করীন্দ্রাসুর অর্থাৎ হস্তীরূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান। দেবীর গাত্রবর্ণ হল উদিয়মান সূর্যের ন্যায়। আপনি ভাল করে লক্ষ করলে দেখবেন সিংহের উপর আসীন দেবীর পদতলে রয়েছে একটি হাতির কাটা মুণ্ড। জানেন কী হাতির মুন্ড আসলে কে ও কেনই বা দেবীর পায়ের নীচে হাতির কাটা মাথা পড়ে থাকে ? তবে জেনে নিন এর পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে।

আসলে দেবী জগদ্ধাত্রী কোনও অসুরকে বধ করেননি, তিনি বধ করছিলেন দেবতাদের অহংকার-রূপী অসুরকে। পুরাণ মতে, মহিষাসুর বধের পর অত্যন্ত উল্লসিত ও গর্বিত হয়ে ওঠেন দেবতারা। তাঁরা ভাবেন যে দেবী দুর্গা তো তাঁদেরই সম্মিলিত শক্তির প্রকাশ। ব্রহ্মার বরের কারণে মহিষাসুরকে কোনও পুরুষ বধ করতে পারবে না, শুধুমাত্র সেই কারণেই একটি নারী দেহের প্রয়োজন পড়েছিল। দেবতারা মনে করেন মহিষাসুর বধের কৃতিত্ব তাঁদেরই ছিল। তাঁরা ছাড়া মহিষাসুরকে বধ করতে পারত না দেবী দুর্গা।

দেবতাদের ওই গর্ব দেখে পরমেশ্বরী দেবী তাঁদের শক্তি পরীক্ষা করতে একটি তৃণখণ্ড তাঁদের দিকে ছুড়ে দেন। ইন্দ্রের বজ্র দিয়ে সেই তৃণটি ধ্বংস করতে ব্যর্থ হয়, অগ্নিদেব সেই তৃণ পোড়াতে পারেন না, বায়ুদেব সেটি উড়িয়ে নিয়ে যেতে ব্যর্থ হন এবং বরুণ দেবের শক্তি সেই তৃণকে জলস্রোতে ভাসিয়ে নিয়ে যেতে পারে না। তখন তাঁদের দুরবস্থা দেখে দেবতাদের সামনে আবির্ভূতা হন পরমাসুন্দরী সালঙ্কারা চতুর্ভূজা দেবী জগদ্ধাত্রী। তিনি দেবতাদের বুঝিয়ে দেন যে আসলে তিনিই এই জগতের ধারিণী শক্তি। তিনিই হলেন আদ্যাশক্তি মহামায়া। যিনি মহাকালকেও গ্রাস করেন। সমগ্র জগতকে ধারণ করেন জগদ্ধাত্রী।

হাতির কাটা মুন্ড আসলে কে : দেবতাদের সমস্ত অহংকার হল হাতির কাটা মুণ্ড অর্থাৎ অহংকার-রূপী অসুর। আরা তাকেই পদতলে রেখেছেন দেবী আদ্যাশক্তি মহামায়া (জগদ্ধাত্রী)। এখানে দেবতাদের মনের অহংকারকে হাতি রূপে কল্পনা করা হয়েছে। দেবতাদের মনের অহংকার তিনি বধ করেছিলেন বলে তাঁর মূর্তির নীচে হাতির কাটা মুণ্ড‍ু দেখা যায়। সংস্কৃতে হাতির অপর নাম হল করী,সেই কারণে অসুরটির নাম করীন্দ্রাসুর। তাকে বধ করেন বলে জগদ্ধাত্রীর অপর নাম করীন্দ্রাসুরনিসূদিনী।

আরও পড়ুন : জানেন কী দেবী দুর্গার সঙ্গে কোথায় অমিল জগদ্ধাত্রীর ?

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ