আজ ধনতেরাস, জেনে নিন কেনাকাটার শুভ সময় ও পুজো পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১৮ অক্টোবর দেশ জুড়ে পালিত হচ্ছে ধনতেরাস বা ধন ত্রয়োদশী। এই দিনে ভগবান কুবের, ভগবান ধন্বন্তরী এবং দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। ধনতেরাসে যমরাজেরও পুজো করা হয়। সাধারণত এই দিনে সোনা, রূপো, বাসনপত্র এবং অন্যান্য ধাতু কেনা হয়। শুধু লোহার জিনিস এই দিন কেনা উচিত নয়। আসুন আজ ধনতেরাসে কীভাবে পুজো করবেন, কী কী কিনবেন, পুজোর জন্য কতক্ষণ সময় পাবেন সহ সব কিছু সকাল সকাল জেনে নিই।

ধনতেরাস পুজোর মুহূর্ত

আজ সন্ধ্যা ৫:৪৮ মিনিট থেকে ধনতেরাসের শুভ সময় শুরু হবে। থাকবে রাত ৮:২০ মিনিট পর্যন্ত। বৃষভ পর্ব শুরু হবে সন্ধ্যা ৭:১৬ মিনিটে, চলবে রাত ৯:১১ মিনিট অবধি। পুজোর মুহূর্ত হবে সন্ধ্যা ৭:১৬ মিনিট থেকে থেকে রাত ৯:১১ মিনিট পর্যন্ত।

কেনাকাটার জন্য শুভ সময়: অমৃত কাল সকাল ৮:৫০ থেকে ১০:৩৩ পর্যন্ত।

অভিজিৎ মুহূর্ত: দুপুর ১২:০১ থেকে দুপুর ১২:৪৮ পর্যন্ত

লাভ উন্নতি মুহূর্ত: দুপুর ১:৫১ মিনিটথেকে ৩:১৮ মিনিট পর্যন্ত।

কিভাবে পুজো করবেন

ধন্বন্তরীর পুজো: প্রদোষ কাল অর্থাৎ সন্ধ্যার সময় বাড়ির উত্তর-পূর্ব দিকে ভগবান ধন্বন্তরের মূর্তি স্থাপন করুন। ধূপ, প্রদীপ জ্বালান, তারপর ধন্বন্তরীর উদ্দেশ্যে ফুল, চাল, হলুদ এবং সিঁদুর নিবেদন করুন। শেষে ‘ওঁ ধন্বন্তরায়ে নমঃ’ মন্ত্র জপ করুন।

দেবী লক্ষ্মীর পুজো: ধনতেরাসে দেবী লক্ষ্মীর পুজো সৌভাগ্য, সম্পদ এবং সমৃদ্ধির আশীর্বাদ নিয়ে আসে। এই দিনে ঘর পরিষ্কার করুন, আল্পনা আঁকুন। তারপর ‘ওম শ্রী মহালক্ষ্মৈ চ বিদ্মহে বিষ্ণু পত্ন্যই চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াত ওঁ’ মন্ত্র জপ করে কমলাসনার আরাধনা করুন।

ভগবান কুবেরের পুজো করুন: ভগবান কুবেরের পুজো করার জন্য সকালে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। পুজোর স্থান পরিষ্কার করুন। তারপর কুবেরের একটি মূর্তি বা ছবি স্থাপন করুন জলচৌকির উপর। ধূপ, প্রদীপ জ্বালান, ছবিতে চন্দনের তিলক পরান। এরপর ফুল, ফল এবং নৈবেদ্য হিসাবে পায়েস নিবেদন করুন। ‘ওঁ লক্ষ্মী কুবেরায় নমঃ’ বা ‘ওম শ্রীং হ্রীং ক্লীং বিত্তেশ্বরায় নমঃ’ মন্ত্র জপ করে ধনকুবেরের আরাধনা করুন।

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

পুজোয় সন্ধ্যার আড্ডা জমান পঞ্জাবি স্বাদের টক-মিষ্টি শিঙাড়ায়, জানুন রেসিপি

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের