রঙ খেলার পর কীভাবে ত্বক ও চুলের যত্ন নেবেন জানুন

দোলের বাকি আর মাত্র কয়েকদিন। অথচ রঙ খেলার পর নাছোড়বান্দা রং আপনি তুলতে পারছেন না। জেনে নিন কী উপায়ে দোল খেলার পর রঙ তুলবেন। রইল কিছু টিপস।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দোলের বাকি আর মাত্র কয়েকদিন। রঙয়ের এই উৎসব যেন আমাদের একঘেয়ে জীবনে একটু আনন্দের সঞ্চার করে। কিন্তু সমস্ত আনন্দের শেষে যা সমস্যা হয়ে দাঁড়ায় এক বড় আকারে তা হল রঙ খেলার শেষে গায়ের রঙ তোলা। ধরুন আপনার পরের দিন অফিস আছে। কিংবা আপনাকে কোনও এমন জায়গায় যেতে হবে যেখানে গা-মুখে একগাদা রঙ নিয়ে আপনি যেতে পারবেন না অথচ নাছোড়বান্দা রংকেও আপনি তুলতে পারছেন না। ত্বকে বেশি ঘষে যদিও বা রঙ তুলতে সক্ষম, হলেন কিন্তু তাতে আপনার ত্বক হয়ে গেল রুক্ষ, শুষ্ক। জেনে নিন কী উপায়ে দোল খেলার পর রঙ তুলবেন। রইল কিছু টিপস।

অনেকেই রঙ তোলার জন্য বডিস্ক্রাবার ব্যবহার করেন। কিন্তু তাতে রঙ উঠলেও ত্বকে অত্যধিক ঘষা লাগার ফলে ত্বকের ক্ষতি হয়ে যায়। তাই স্ক্রাবারের বদলে বডিওয়াশ দিয়ে রঙ তুলে তারপর সামান্য বডি অয়েল বা বডি লোশন মেখে নিন। শুধু রঙ তুলতেই না তা আপনার ত্বকের শুস্কতা থেকেও রক্ষা করবে। 

মুখের রঙ তোলার ক্ষেত্রে অত্যন্ত সচেতন হন। মনে রাখবেন অত্যধিক ঘষাঘষিতে মুখের ত্বক অত্যন্ত প্রভাবিত হতে পারে। রঙ তুলতে মুখে ক্লিনজার ব্যবহার করুন। ক্লিনজিংয়ের পর উন্নতমানের ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিন। তারপর ময়শ্চারাইজার ব্যবহার করুন। চাইলে পরের দিন হাতে সময় থাকলে ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। 

ট্যানিং এড়াতে রঙ খেলার আগে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। রঙ খেলার আগে সামান্য তেল মুখে মেখে তার উপর সানস্ক্রিন মুখে মেখে নিতে পারেন। 

ত্বকের পর রঙ থেকে চুলকে বাঁচানোর পালা। রঙ খেলা হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব চুলে শ্যাম্পু করে নিন। রঙ খেলার পর যথেষ্ট ক্লান্ত লাগে ঠিকই কিন্তু তা খানিক উপেক্ষা করেই নিজের যত্ন আপনাকে নিতে হবে। তাই পর্যাপ্ত পরিমাণে শ্যাম্পু নিয়ে ভালোভাবে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন যাতে চুলে অবশিষ্ট রঙ না থাকে। চুলকে হাইড্রেটেড রাখতে কন্ডিশনার ও হেয়ার সিরাম ব্যবহার করুন। 

রঙ থেকে নখকে বাঁচাতে রঙ খেলার আগে নেলপলিশ পরে নিন। রঙ খেলার পর রিমুভার দিয়ে নেলপলিশ তুলে নিয়ে রঙ পরিষ্কার করে নিন। অবশ্যই নখে ও হাতের তালুতে ভালোভাবে ময়শ্চারাইজার মাখুন। 

রঙ থেকে কোনও অ্যালার্জি, বা প্রদাহের সৃষ্টি হলে কিংবা কোনওভাবে শরীরে কোনও ক্ষতি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 

অশনিসঙ্কেত! শেয়ারবাজারে ধস, ৯৬ টাকা পেরিয়ে গেল ডলারের দাম

গায়কের উপর দু’ঘন্টা ধরে ‘টাকার বৃষ্টি’, কোথায় ঘটল এমন ঘটনা?

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনসেলোত্তি

প্রেসিডেন্সি জেলে কয়েদিদের কাছে ‘স্মার্টফোন’, জেল সুপারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ