ভ্যালেন্টাইন্স ডে’র সন্ধ্যায় ডেট রয়েছে? ফলো করুন এই মেকআপ টিপস

জেনে নিন ভ্যালেন্টাইন্স ডে'তে সন্ধ্যায় সঙ্গীর সঙ্গে বাইরে বেরোনোর আগে কীরকম মেকআপ এদিন ফলো করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভালোবাসার দিনে পার্টনারের সঙ্গে নানা রকমের প্ল্যান। সিনেমা দেখা, শপিং করা কিংবা সন্ধ্যায় খানিক সময় কাটিয়ে ক্যান্ডেল লাইট ডিনার। জেনে নিন ভ্যালেন্টাইন্স ডে’তে সন্ধ্যায় সঙ্গীর সঙ্গে বাইরে বেরোনোর আগে কীরকম মেকআপ এদিন ফলো করবেন।

ত্বকঃ কথায় বলে সুন্দর মুখের জয় সর্বত্র। আর এই কথাটি আপনাকে আরও বেশি করে আজকের দিনে মাথায় রাখতে হবে যদি আপনি প্রথম ডেটে যান আজ আপনার পছন্দের মানুষটির সঙ্গে। তাই ত্বকে কোনও রকম এক্সপেরিমেন্টাল মেকআপ নয়। বরং যেরকম সাজ ও মেকআপে আপনি স্বাচ্ছ্যন্দ বোধ করেন তেমনটাই ফলো করুন। ত্বকে প্রথমে ইলুমিনেটিং পাউডার লাগিয়ে নিন। ফাউন্ডেশন ব্যবহার করলে সঠিক শেডের ফাউন্ডেশন ব্যবহার করুন আপনার ত্বকে। এরপর সামান্য ব্লাশ অন ও হাইলাইটার লাগিয়ে নিতে পারেন যদি আপনি তাতে অভ্যস্ত থাকেন। ত্বক সুন্দর লাগবে আর কৃত্তিমতাও থাকবে না।

চোখঃ মুখে মেকআপ দেওয়ার পর চোখে সামান্য মেকআপ না করলে মুখ একেবারেই ফ্যাকাশে লাগবে। তাই চোখে অবশ্যই মানানসই মেকআপ করুন। এবং অবশ্যই মাথায় রাখুন আপনার চোখের মেকআপ কিন্তু আপনার মুখের অনেকটা তুলে ধরে। তাই অবশ্যই চোখের মেকআপ করার আগে বুঝে নিন ঠিক কীরকম মেকআপ আপনার জন্য দরকার। ওয়েস্টার্ন পোশাক পড়লে ধূসর বা ন্যুড শেডের আইশ্যাডো দিতে পারেন। সঙ্গে আইলাইনার আর সামান্য মাস্কারা দিয়ে নিলেই আপনার চোখের মেকআপ হয়ে যায়। যদি শাড়ি বা এথনিক পোশাক পড়েন তাহলে চোখে গাঢ় কাজল পরতে পারেন। 

ঠোঁটঃ ঠোঁটের মেকআপের ক্ষেত্রে বলে রাখা ভালো অনেকেই চোখে সেভাবে মেকআপ করতে পছন্দ করেন না। তাই প্রথমেই বলে রাখা ভালো সেক্ষেত্রে চোখে সামান্য মেকআপ আর সঙ্গে স্কিনটোনের সঙ্গে মিলিয়ে সুন্দর রঙের লিপস্টিক পরলে বেশ মানাবে। তবে লিপস্টিক পরার আগে অবশ্যই সঠিক লিপস্টিক বাছুন। লিপস্টিক পরার আগে অবশ্যই ঠোঁটে লিপলাইনার দিয়ে সুন্দর করে আউটলাইন করে নেবেন। শীতকালে গ্লসি লিপস্টিক ট্রাই করা যায় খুব ভালো ভাবে। আর যেহেতু এই বছরে প্রেমের দিনে সেই সুযোগ রয়েছে তাই গ্লসি লিপস্টিক ট্রাই করতে পারেন।

চুলঃ সবশেষে আসে কেশ পরিচর্যা। পোশাকের সঙ্গে মানায় এমন হেয়ারস্টাইল করুন। যেহেতু প্যাচপ্যাচে গরম এখনও আসেনি তাই চুল স্ট্রেট করে ছেড়ে রাখতেও পারেন। এথনিক পোশাক পরলে চুলে সামান্য এক্সপেরিমেন্ট করে বিনুনি বাঁধতে পারেন। 

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১