ঋতু বদলের সঙ্গে হাম-পক্সের বাড়বাড়ন্ত, উপসর্গ জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋতু পরিবর্তনের সময় হঠাৎ ঠাণ্ডা-গরম, আদ্রতার তারতম্যের  ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এই সময় হাম (Measles) ও চিকেন পক্স(Chicken pox)বিশেষ করে শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়রাও আক্রান্ত হতে পারেন। সমায়মত উপসর্গ চিনে সঠিক যত্ন নিলে জটিলতা এড়ানো সম্ভব।

হাম ও চিকেন পক্স কীভাবে ছড়ায়

হাম ও চিকেন পক্স-দুটিই ভাইরাসজনিত রোগ।আক্রান্ত ব্যক্তির হাঁচি,কাশি,কথা বলা বা ফোস্কার তরল থেকে খুব সহজেই এই ভাইরাস বাতাসে ছড়িয়ে পরে। কাছাকাছি থাকলে বা একই ঘরে দীর্ঘ সময় থাকলে সংক্রমণের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

সংক্রমণের উপসর্গ

হাম-এর উপসর্গ হিসাবে প্রথমে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া ও চোখ জ্বালা দেখা যায়। কয়েক দিনের মধ্যে মুখের ভিতরে ছোট সাদা দাগ এবং পরে সারা শরীরে লালচে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। চিকেন পক্সের ক্ষেত্রে হঠাৎ জ্বর, মাথা ব্যাথা, শরীর ব্যাথা ও দুর্বলতার সঙ্গে সঙ্গে চুলকানি যুক্ত ছোট ফুসকুড়ি দেয়।ধীরে ধীরে এগুলি ফোস্কায় পরিণত হয় এবং পরে শুকিয়ে খোসা পরে।

কীভাবে যত্ন নেবেন ও সারবে

এই দুই রোগেই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক কাজ করে না, কারণ এগুলি ভাইরাসজনিত। তাহলে কিভাবে সারবে?

  • জ্বর হলে চিকিৎসকের পরামর্শে জ্বরের ওষুধ নিতে হবে।
  • শরীর হাইড্রেট রাখতে প্রচুর জল, ডাবের জল বা তরল খাবার খেতে হবে।
  • চিকেন পক্সে চুলকানি কমাতে নখ ছোট রাখা ও পরিষ্কার ঢিলেঢালা পোশাক পরা জরুরি।
  • ত্বক পরিষ্কার ও শুকনো রাখা প্রয়োজন।
  • রোগ চলাকালীন সম্পূর্ণ বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ।

প্রতিরোধের উপায়

হাম ও চিকেন পক্স—দু’টিরই টিকা রয়েছে, যা সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। শিশুদের সময়মতো টিকাকরণ অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি সংক্রমিত ব্যক্তিকে আলাদা রাখা, নিয়মিত হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চললে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ঋতু পরিবর্তনের সময়ে সামান্য উপসর্গকেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলেই জটিলতা এড়ানো যায়।

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক