পদোন্নতিতে বাধা, আসছে না সাফল্য? অফিস ডেস্ক থেকে এখনই সরান এই ৫ জিনিস

Share:

নিজস্ব প্রতিনিধি:  কঠোর পরিশ্রম করে কর্মক্ষেত্রে সাফল্য ও পদোন্নতি পেতে কে না চায়। কিন্তু অনেক সময় নিজের সবকিছু দিয়ে দিনরাত এক করে কাজ করলেও মেলে না কাঙ্খিত সাফল্য। বাস্তুশাস্ত্র বলছে আপনার অফিসের ডেস্কে কিছু পরিবর্তনই বদলে দিতে পারে আপনার ভাগ্য। ডেস্কে রাখা ছোট ছোট কিছু জিনিসই আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। কি কি সরাবেন কাজের জায়গা থেকে জেনে নিন।

১.  বাস্তুশাস্ত্র বলছে  কাজের টেবিলে খাবার পর কখনও এঁটো কাপ, প্লেট বা টিফিনের বেঁচে যাওয়া খাবার ফেলে রাখবেন না।   এতে ডেস্কে  নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। এতে কাজে মনঃসংযোগ নষ্ট হয় সাফল্য আসে না।

২. অফিস ডেস্কে কোনও যুদ্ধের ছবি, বন্য পশুর মূর্তি, বা হিংস্র কোনও শো-পিস রাখবেন না। বাস্তু বলে এই ধরনের ছবি  মনে নেতিবাচক চিন্তা আনে। সহকর্মীদের সঙ্গে অকারণ বিবাদ  বাড়তে পারে। মানসিক চাপ বাড়তে পারে।

৩. অফিস ডেস্ক সাজাতে অনেকেই ইনডোর প্ল্যান্ট রাখেন। তবে খেয়াল রাখবেন যেন গাছ মোড়ে না যায়। শুকনো ফুল   টেবিলে রাখবেন না।  বাস্তু মতে, শুকনো গাছ নিরাশা বয়ে আনে। ইতিবাচক প্রাণশক্তিকে শুষে নেয়, মন ভারাক্রান্ত করে।

৪. ডেস্কে পুরনো বিলের রসিদ, কাগজের স্তূপ বা অপ্রয়োজনীয় নথি রাখবেন না। এই ধরনের আবর্জনা কেরিয়ারের স্থবিরতা নিয়ে আসে। বাস্তু বলে টেবিল পরিষ্কার ও গোছানো থাকলে নতুন সুযোগ আসে।

৫. ডেস্কে ভাঙা পেন, কাজ  না  করা মাউস কিংবা ফাটল ধরা কোনও শৌখিন বস্তু রাখবেন না। এগুলি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে।  কাজে বারবার বাধা আসে এবং আর্থিক ক্ষতির সম্ভাবনাও তৈরি  হয়।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক