রাখি পূর্ণিমায় এবারেও ভদ্রার ছায়া! জেনে নিন ভদ্রাকালে রাখি বাঁধতে নেই কেন!

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রত্যেক বছর  শ্রাবণ পূর্ণিমায় পালিত হয় রাখি পূর্ণিমা। সামেনই আসছে রাখি পূর্ণিমা।এবারও ১৯ অগস্ট পালিত হবে রাখি পূর্ণিমা। তবে এই দিনও ভদ্রাকাল থাকবে। যার ফলে দুপুর থেকে রাখি বাঁধা শুরু হবে। জেনে নিন ভদ্রাকাল ও রাখি বাঁধার শুভ সময় শুরু হচ্ছে কখন ?

ভদ্রাকাল শুরুর সময় : পূর্ণিমা তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রাকাল শুরু হচ্ছে। সমাপ্ত হচ্ছে ১৯ অগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে।

রাখি বাঁধার শুভ সময় : দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৭ মিনিট পর্যন্ত।

ভদ্রাকালে রাখি বাঁধতে নেই কেন : শাস্ত্র মতে রাখি পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হলেও রাখি বাঁধার মুহূর্তের প্রতি বিশেষ কিছু বাধা নিষেধ আছে। কারণ ভদ্রাকালে রাখি বাঁধা নিষিদ্ধ। তাই ভদ্রাকাল বিচার করে রাখি বাঁধার শুভক্ষণ নির্ধারিত হয়। কিন্তু আপনি কী জানেন ভদ্রাকালে রাখি বাঁধতে নেই কেন ?  এর পেছনে রয়েছে বহু কারণ।

এক কাহিনী অনুসারে, লঙ্কার রাজা রাবণ এর বোন ভদ্রা কালের সময় রাবণকে রাখি বেঁধেছিলেন। কথিত আছে, ভদ্রা কালে রাখি বাঁধার কারণে রাবণ বিনষ্ট হয়েছিল।এই বিশ্বাসের ভিত্তিতে, যখনই ভদ্রা কাল হয়, তখন বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধে না। এই সময় পেরিয়ে যাওয়ার পর রাখি বাঁধা শুরু হয়।

অন্য একটি কাহিনী অনুযায়ী, ভদ্রা হল শনিদেবের বোন। কিন্তু ভদ্রা হল উগ্র প্রকৃতির। কোন শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠানের সময় ভদ্রা সমস্যা তৈরি করতো। তাই ভদ্রাকালে কোনও শুভ কাজ করা হয় না। কথিত আছে যে ভদ্রাকে ভগবান ব্রহ্মা অভিশাপ দিয়েছিলেন যে ভদ্রা কালের মধ্যে যে ব্যক্তি কোনও প্রকার শুভ কাজ করবে, তা সফল হবে না। উল্টে বিপরীত হবে।

তাই এই শুভ কাজ করা হয় না। কেননা রাখি বন্ধন এক পবিত্র কাজ। সকল বোন তাঁর ভাইয়ের সর্বদা মঙ্গল কামনা করে। মনে করা হয়, এইসময় (ভদ্রাকালে) রাখি বাঁধলে ভাই-বোনের সম্পর্কে চিড় ধরে। অশান্তি হয়।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?