তেজপাতা শুধু রান্নাতেই নয় অনেক কাজে ব্যবহার্য, জানুন এর গুণাগুণ

জানেন কী এই তেজপাতার তেজেই লুকিয়ে রয়েছে বহু গুণাগুণ? না জানল এখুনি জেনে নিন-

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘তেজপাতে তেজ কেন? ঝাল কেন লঙ্কায়? নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়?’ সত্যি বলতে তেজাপাতার তেজেই কিন্তু রান্না অর্ধেক সুবাসিত হয়। জানেন কী এই তেজপাতার তেজেই লুকিয়ে রয়েছে বহু গুণাগুণ? না জানল এখুনি জেনে নিন-

শুধু খাবার রান্নার ক্ষেত্রেই নয় সুস্বাস্থ্য বজায় রাখতেও তেজপাতার জুড়িমেলা ভার। তেজপাতা দিয়ে চা বানিয়ে খেতে পারলে তা গলায় আরাম দেয়। কন্ঠশিল্পীদের জন্য এ এক অত্যন্ত উপকারী টোটকা।

শুধু কি তাই? ত্বকের যত্ন নিতেও তেজপাতার জুড়ি মেলা ভার। তেজপাতা জলে ফুটিয়ে সেই জলে মুখ ধুলে ত্বক সুস্থ ও জেল্লাদার হয়। এছাড়াও যাঁদের ব্রণর সমস্যা রয়েছে তাঁরা চন্দন ও তেজপাতা একসঙ্গে বেটে মুখে দাগছোপ ও ব্রণতে মাখলে এই সমস্যা থেকে অচিরেই মুক্তি পাবেন। 

বাজারচলতি রুমফ্রেশনার ঘরে স্প্রে করার সঙ্গে সঙ্গে হাঁচি কিংবা কাশির সমস্যা হয়? তাহলে তেজপাতার ব্যবহার করুন। একটি পাত্রে তেজপাতা মিনিট দশেক পুড়িয়ে নিন। তেজপাতা পোড়ানোর সঙ্গে সঙ্গে সুগন্ধ তৈরি হবে যা একেবারেই ভেষজ ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়।

চুলের জন্যও তেজপাতা বিশেষভাবে উপকারি। কয়েকটি তেজপাতা জলে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিন। এরপর শ্যাম্পু করে এই জল দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিন। কিংবা নারকেল তেলের সঙ্গে তেজপাতা বেটে স্ক্যাল্পে ৩০ মিনিট মত মেখে রেখে দিন। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। চুলের খুশকি ও নানা সমস্যার উপশম করবে। 

অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বিগ্নতা কমাতে তেজপাতা বিশেষ উপকারি। দিনের শেষে তেজপাতার চা তৈরি করে খেয়ে দেখবেন উপকার পাচ্ছেন এটি স্নায়ু শান্ত করতে সাহায্য করে। 

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে স্পেনে বেপরোয়া অনুপ্রবেশ, প্রাণ গেল ৯ জনের

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

আমেরিকায় চাকরি করতে দিতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ