বড়দিনে বাড়িতে কেক বানানোর রইল কিছু টিপস

কেক বানানো খুব সহজ নয়। ধৈর্য ও সময় নিয়ে বানাতে হবে। জেনে নিন সহজ উপায়ে কীভাবে বাড়িতেই কেক বানাবেন এই বড়দিনে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই বড়দিন, নিউ ইয়ার ইভ। আর এই বিশেষ দিনে কেক না খেলে হয়? করোনা আবহে আমাদের প্রায় সকলেরই প্রায় সমস্তরকমের অভ্যাসে ভাটা পড়েছে। দোকান থেকে কিনে খাওয়ার বদলে এখন অনেকেই বাড়িতে মনের মত খাবার রান্না করে খেতে পছন্দ করেন। বড়দিনও তার ব্যাতিক্রম না। কিন্তু বাড়িতে বানানো কেক অনেকসময়ই দোকানের মত সুনিপুণভাবে বানানো সম্ভব হয়না। কখনও কেকের ভিতর কাঁচা থেকে যায় । কখনও আবার সঠিকভাবে বেক না করতে পারার দরুন এতটাই শক্ত হয়ে যায় কেক যে তা আর খাওয়ার মত থাকেনা। কাজেই বলা যায় কেক বানানো খুব সহজ পদ্ধতি নয়। ধৈর্য ও সময় নিয়ে বানাতে হবে। জেনে নিন সহজ উপায়ে কীভাবে বাড়িতেই কেক বানাবেন এই বড়দিনে। 

  • সবার প্রথমে কেক বানানোর ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখতে হয় তা হল সমস্ত উপকরণের সঠিক পরিমাণ বজায় রাখা। কতটা ময়দায় কতটা ডিম দেবন বা ডিম ছাড়া কেক কীভাবে বানাবেন। তেলের পরিমাণই বা কতটা লাগবে সেই সবকিছু আগে জেনে নিন। তাহলে আপনার কেক বানানোর পরিশ্রম বিফলে যাবে না। 

  • কেক বানানোর আগে কেকের সমস্ত উপকরণ যেমন- ময়দা, বেকিং পাউডার ও ড্রাইফ্রুটসের গুণগত মান যাচাই করে নেবেন। যাতে কেক বানাতে গিয়ে তার গুণগত মান খারাপ হয়ে যায়।

  • কেক বানানোর ক্ষেত্রে একটা সবথেকে বড় সমস্যা যা হয় তা হল কেক অনেক সময়ই ফুলে পাত্রের বাইরে চলে যায় এবং ফেটে যায়। তাতে কেক খেতে ভালো লাগলেও তার আকার একেবারেই মনে ধরে না। এক্ষেত্রে একটা পাতলা কাপড় ভিজিয়ে নিয়ে তা পাত্রের উপরে লাগিয়ে নিলেই কেক খুব বেশি আর ফুলে উঠতে পারবে না। 

  • অনেক সময়েই দোকান থেকে কেনা কুকির বদলে বাড়িতে কুকি বানিয়ে খাওয়ার সাধ জাগে। কিন্তু এক্ষেত্রে যে সমস্যা হয় তা হল আকার। প্রত্যেকটির আকার এক রকমের হয়না। তাহলে উপায় কী? একটি গ্লাস বা সমতুল কোনও পাত্রের দ্বারা কুকিগুলি সমান আকারে কেটে নিন এরপর বেক করুন। তাতে প্রত্যেকটি কুকির আকারই সমান হবে।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের