শীতে চুলের যত্নে ব্যবহার করুন মেথিশাক

শীতে ত্বকের জেল্লা বাড়াতে ও চুলে খুশকি ও নানা সমস্যা দূর করতে মেথিশাক বিশেষ ভূমিকা রাখে।  জেনে নিন শীতে কী কী উপায়ে মেথিশাক ব্যবহার করে রূপচর্চা করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকালীন বিভিন্ন শাকসবজির মধ্যে একটি হল মেথি শাক। সুস্বাদু এই শাক সুস্বাস্থ্য বজায় রাখতে বিশেষ উপকারী তো বটেই এর পাশাপাশি শীতে ত্বকের জেল্লা বাড়াতে ও চুলে খুশকি ও নানা সমস্যা দূর করতে মেথিশাক বিশেষ ভূমিকা রাখে।  জেনে নিন শীতে কী কী উপায়ে মেথিশাক ব্যবহার করে রূপচর্চা করবেন।

 

মেথি এমনিতেই চুলের পক্ষে ভীষণরকমের উপকারি। নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মেথিদানা সামান্য ফুটিয়ে তেল বানিয়ে রেখে আপনি সপ্তাহে এক বা দুদিন মেখে শ্যাম্পু করলে চুলে উজ্জ্বলতা বাড়ে।  অন্যদিকে মেথিশাক দিয়েও কিন্তু এমন তেল আপনি তৈরি করতে পারবেন বাড়িতেই। নারকেল তেলে কয়েকটি মেথি পাতা দিয়ে সেই তেল ১০ মিনিট মত ভালোভাবে ফুটিয়ে নিন। ফোটানো হয়ে গেলে একটি শিশিতে ভরে রেখে দিন। শ্যাম্পু করার আগে এই তেল মাথায় ভালোভাবে মেখে সারারাত রেখে দিয়ে পরেরদিন ভালোভাবে শ্যাম্পু করে নিন। এতে কমবে খুশকির সমস্যা। 

অন্যদিকে ত্বকে অল্প বয়সে বলিরেখা, ব্রণ সহ শীতকালীন নানা সমস্যায় যদি আপনার ত্বক  জর্জরিত হয় তবে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই ফেসপ্যাক। উপকার পাবেন। একটি ব্লেন্ডারে কয়েকটি মেথিপাতা দিয়ে তাতে ১ চামচ হলুদ, অল্প দুধ আর সামান্য জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর এই ফেসপ্যাক মুখে ২০ মিনিট মত রেখে ভেজা তুলো দিয়ে মুছে নিন। এই ফেসপ্যাক ব্যবহারের ফলে কমবে ত্বকের নানা সমস্যা। 

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে স্পেনে বেপরোয়া অনুপ্রবেশ, প্রাণ গেল ৯ জনের

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

আমেরিকায় চাকরি করতে দিতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ