শীতে পায়ের বিশেষ যত্ন, ঘরোয়া টোটকায় দূর হবে কালচে ভাব

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত আসলেই ত্বক শুষ্ক হতে থাকে। হাতে পায়ের ত্বক ক্রমশ রুক্ষ হতে শুরু করে। প্রথম থেকেই ত্বকের যত্ন নিলে সমস্যা হয়না। শীতকালে পায়ের যত্ন বিশেষ করে নিতে হয়। এই সময় পা কালচে হয়ে যায় অনেক সময়। সেই অবস্থা থেকে রক্ষা পেতে চাইলে প্রথমে থেকেই নজর দিতে হবে। হাত ও পায়ের ত্বক কুচকে যাওয়া, রুক্ষতা, সবমিলিয়ে ভয়াবহ পরিস্থিতি হয় ত্বকের। তাই  চেহারার যত্নের সঙ্গে সঙ্গে হাত-পায়ের যত্ন নিয়ে সচেতন হওয়া উচিত।

শীতকালের শুষ্ক আবহাওয়ার কারণে পা রুক্ষ হয়ে যায়। কালচে ভাব দেখতে পাওয়া যায়। সেই কারণে হাত ও মুখের মতো দরকার হয় স্কারবারের। মৃত কোষ তুলতে হয় শীতেও। ঘরোয়াভাবে এই স্ক্রাবার বালিয়ে নিতে পারেন। এরফলে পায়ের ত্বক যেমন মসৃন হবে, তেমন উজ্জ্বলতাও ফিরে আসবে।

কীভাবে বানাবেন এই স্ক্রাবার? প্রথমে ২ চামচ গোলাপ জল নিতে হবে। তারমধ্যে সি সল্ট দিতে হবে কিছুটা, এক মুঠো পুদিনা পাতা, ৪টি গোলাপের পাপড়ি, ১ চামচ অলিভ অয়েল, ঠান্ডা জল মিশিয়ে নিতে হবে। সি সল্ট যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবাজার চলতি স্ক্রাবারের মতো ঘনত্ব করে নিতে হবে। ওই মিশ্রনটি ভাল করে মিশিয়ে নিয়ে পায়ে ভাল করে ঘষতে হবে। আলগা হাতে পায়ে ঘষতে হবে। ১৫ মিনিট ভাল করে ঘষে ধুতে হবে। সপ্তাহে ৩ বার এইভাবে ধুতে পারেলে পায়ের কালচে ভাব উঠে যাবে। পায়ে স্ক্রাবিং করার পরে ভাল ফুটক্রিম মাখতে হবে।

পায়ের রুক্ষতা দূর করতে পরিমাণ মতো পাকা কলা, পেঁপে, আপেল, কয়েক ফোঁটা অলিভ অয়েল, সামান্য দুধের সরের মিশিয়ে ১৫ মিনিট মেখে রাখুন। তার পর ধুয়ে ময়েশ্চারাইজার মাখুন। শীতে পা ফাটা থেকে বাঁচতে গেলে এই টোটকা মেনে চলুন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর