যার নিশানা হত না লক্ষভ্রষ্ট, রামের বিখ্যাত ধনুকের বিশেষত্ব কী?

এমনকি সীতার স্বযম্বরের সময়ে কয়েক শো পাত্রের মধ্যে কয়েক কেজির ধনুক রাম একা তুলেছিলেন। শাস্ত্র মতে, রামের এই ধনুকের নাম ছিল কোদন্ড। বাঁশ দ্বারা নির্মিত হত এই ধনুক।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুদের পৌরাণিক গ্রন্থ ‘রামায়ণ’। তাই গ্রন্থ থেকেই পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে ‘রামায়ণ’- এর চিত্ররূপ। যার নায়ক-নায়িকা হলেন রাম সীতা। রাজার ছেলে হওয়া সত্ত্বেও ১৪ বছরের বনবাস, সীতাকে হরণ রাবণের, রাবণের কব্জা থেকে তাঁকে উদ্ধার, লব-কুশের জন্ম, সীতার পাতালে প্রবেশ, সবটাই রামায়ণের এক একটা খুঁটি।

গ্রন্থ অনুসারে, রাম ক্ষত্রিয় ছিলেন। কিন্তু স্বভাব ও গুণের কারণে তাঁকে ব্রাহ্মণ বলা হত। আসলে রাম কখনই তাঁর ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করেননি। বাল্যকাল থেকেই দুষ্টদমনে ওস্তাদ ছিলেন রাম।তাঁর ধনুকের জোরে ভস্ম হয়েছেন বহু রাক্ষস ও অসুর। রামের শক্তিশালী অস্ত্র-সস্ত্রের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ধনুক। রাম-সীতার বনবাস যাত্রার সময় রামের একমাত্র সঙ্গী ছিল ধনুক। এমনকি সীতার স্বযম্বরের সময়ে কয়েক শো পাত্রের মধ্যে কয়েক কেজির ধনুক রাম একা তুলেছিলেন। শাস্ত্র মতে, রামের এই ধনুকের নাম ছিল কোদন্ড। বাঁশ দ্বারা নির্মিত হত এই ধনুক।

এই ধনুক ছিল সাড়ে পাঁচ হাত লম্বা এবং ওজন ছিল ১০০ কিলো। রামের এই ধনুকের তীর কখনও লক্ষভ্রষ্ট হতনা। রাবণের খপ্পর থেকে সীতাকে উদ্ধারের সময় রাম তাঁর ধনুকের সাহায্যে তীর নিক্ষেপ করে সমুদ্রের জল শুকিয়ে দিয়েছিলেন। রাক্ষসবধেও এই ধনুক ব্যবহার করা হয়েছিল।

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল