লক্ষ্মীদেবী রুষ্ট হয়ে বিদায় নিচ্ছেন? এই ঘটনায় মেলে ইঙ্গিত

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্য পেরিয়ে এসেছেন কোজাগরী লক্ষ্মীপুজো। এই দিন মা লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে গোটা বাংলা। ঘরে ঘরে পূজিত হয়ে থাকেন ধনসম্পদের দেবী। কিন্তু আপনি কি জানেন আপনার কোন কাজে রুষ্ট হয়ে বিদায় নিচ্ছে লক্ষ্মী? অনেক সময় দেখা যায় জীবনে কোনও ভাল কিছু হচ্ছে না। ভাল ও খারাপের ইঙ্গিত আগে থেকেই পাওয়া যায়। এই ইঙ্গিত গুলোই আমাদেরকে সতর্ক করে। ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার ইঙ্গিতই দেয় এই ঘটনাগুলো।

সংসারে লক্ষ্মী থাকলে বেশ ভাল কিছু ইঙ্গিত পাওয়া যায়। আবার লক্ষ্মী বিদায় নিলেও সংকেত মেলে। সেই সংকেত জানান দেয় জীবনে দুঃখ ও দারিদ্র্য আসতে চলেছে। বাস্তুশাস্ত্রে কিছু অশুভ ঘটনা ঘটে থাকলে তবেই বুঝবেন লক্ষ্মী দেবী রুষ্ঠ হয়ে বিদায় নিচ্ছেন।অনেকেই বাড়িতে মানিপ্ল্যান্ট রাখেন। আচমটাই দেখতে পাবেন সেটি শুকিয়ে যাচ্ছে। এটি অশুভ লক্ষণ। মানিপ্ল্যান্ট অর্থকে আকর্ষণ করে। এটি শুকিয়ে গেলে আপনাকে বুঝতে হবে ভবিষ্যতে আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন আপনি।

সোনা ও রুপো অত্যন্ত শুভ জিনিস। সোনা বা রুপোর গয়নাকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। এই জিনিসগুলো চুরি হয়ে গেলে তখন বুঝতে হবে লক্ষ্মী আপনার ওপর ক্ষুব্ধ হয়েছেন তাই খুব সাবধানে এই জিনিস রাখতে হবে। পাশাপাশি লক্ষ্মীর উপাসনা করতে হবে। তাহলে সমস্ত বিপদের ছায়া সরে যাবে।

দুধকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। দুধ জ্বাল দিতে গেলে অনেক সময় উঠলে পড়ে যায়। এটি সাধারণ ঘটনা মনে করলেও এটি অত্যন্ত অশুভ। বারবার যদি দুধ উথলে পড়ে তাহলে সাবধান হয়ে যেতে হবে। প্রতি শুক্রবার মায়ের পুজো করলে এই সমস্যা অনেকটাই কাটতে পারে।

বলা হয়ে থাকে বাড়ির কোনও কল খারাপ হলে চলবে না। কল থেকে অনবরত জল পড়তে থাকলে তা অশুভ ইঙ্গিত। জলের অপচয় করা সংসারে লক্ষ্মী স্থায়ী হয় না। এর থেকে স্পষ্ট হয় আর্থিক সংকট আসতে চলেছে। দারিদ্র কখনো কিছু ছাড়বে না। তাই বাড়িতে কোন কল খারাপ হলে শিগগিরই তা ঠিক করতে হবে

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

সুবর্ণ সুযোগ ফস্কাবেন না, ১৯,০০০ টাকা সস্তা হল Nothing স্মার্টফোন

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত