আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেবী দুর্গার আশীর্বাদ পেতে ও সংসারে সমৃদ্ধি আনতে নবরাত্রিতে বাড়িতে রোপণ করুন এই গাছগুলি

নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ হল নবরাত্রি। গোটা বছরে দুটি গুপ্ত, একটি চৈত্র এবং একটি শারদীয়া এই চারটি নবরাত্রি পালিত করা হয়। তবে এই চারটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শারদীয়া নবরাত্রিকে। আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রথম দিন থেকে শুরু হয়ে নবমী তিথি পর্যন্ত চলে। নবরাত্রির নয়টি দিন সম্পূর্ণরূপে মাতৃদেবীকে উৎসর্গ করা হয়। চলতি বছরে ২২ সেপ্টেম্বর শুরু হবে শারদিয়া নবরাত্রি। হিন্দুশাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে, নবরাত্রির ন’দিন বাড়ির দুয়ারে বা চারিপাশে গাছ লাগালে দেবী দুর্গা প্রসন্ন হন এবং আশীর্বাদ করেন। জেনে নিন কোন কোন গাছগুলি নবরাত্রির সময় লাগানো শুভ।

তুলসী গাছ

হিন্দু ধর্ম অনুযায়ী তুলসীকে অত্যন্ত পবিত্র বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুজায়ী মানা হয় তুলসীতে বাস করেন দেবী লক্ষ্মী। মনে করা হয় নবরাত্রির শুভ তিথিতে বাড়িতে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ। এই সময়ে তুলসী গাছ বসালে দেবী লক্ষ্মী এবং দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। তুলসী গাছ বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় এবং মনে করা হয় পারিবারিক সম্পদ বৃদ্ধি পায়।

অপরাজিতা গাছ

শাস্ত্র অনুসারে, নবরাত্রিতে অপরাজিতা গাছ লাগানো শুভ। বিশ্বাস করা হয় নবরাত্রিতে এই গাছ লাগালে ঘরে ইতিবাচক শক্তি আসে, আর্থিক অবস্থার উন্নতি হয় এবং পাওয়া যায় দেবী লক্ষ্মীর আশীর্বাদ।

শঙ্খপুষ্পি গাছ

শঙ্খপুষ্পি গাছ নবরাত্রিতে লাগানো অত্যন্ত শুভ। এই গাছ ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধির বয়ে আনে। এটি রোপণের ফলে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। এই গাছ মানসিক শান্তি বজায় থাকে। মনে করা হয় দেবী দুর্গা সন্তুষ্ট হন।

কলা গাছ

ধর্মীয় বিশ্বাস অনুসারে মানা হয় কলা গাছে বাস করেন ভগবান বিষ্ণু । নবরাত্রির সময় উঠোনে বা কাছাকাছি একটি কলা গাছ লাগানো অত্যন্ত শুভ। কলা গাছ লাগালে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং জীবন থেকে দারিদ্র্য দূর হয়। কলা গাছ লাগালে নাকি গৃহে কখনও অর্থের অভাব হয় না।

Published by:

Share Link:

More Releted News:

একসময় ছিল শ্মশানভূমি, এখন ভিড়ে ঠাসা পর্যটনকেন্দ্র! গুজরাটের এই বিচে কী এমন রহস্য লুকিয়ে?

সকাল না সন্ধ্যা, কখন ব্যায়াম করলে বেশি উপকার? জানালেন ফিটনেস বিশেষজ্ঞ

ভাইরাল এগ কফি নিয়ে সতর্কবার্তা, নিয়মিত খেলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

দক্ষিণ ভারতের এই রহস্যময় মন্দির, কেন ভ্রমণ তালিকায় রাখবেন জানুন

দিনের বেশিরভাগ সময় এসিতে কাটান? নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস ও ত্বক

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ