রাত পোহালেই অষ্টমী, তার আগে বাড়িতে করুন এই কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে শারদীয়া নবরাত্রি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সনাতন ধর্মের অনুসারীরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। চলতি বছর শারদীয়া নবরাত্রি ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। নবরাত্রির নয় দিন ভক্তরা মহামায়ার বিভিন্ন রূপের পুজো করেন। নবরাত্রির আচার-অনুষ্ঠানের সময় প্রতিদিন দেবীর মন্ত্র জপ করা হয়, ভক্তরা তাঁকে সন্তুষ্ট করার জন্য তাঁর প্রিয় জিনিসপত্রও উৎসর্গ করেন। এদিকে আজ সপ্তমী। রাত পোহালেই অষ্টমী তিথি। বাস্তুশাস্ত্রবিদরা বলেন অষ্টমীর দিন এই বিশেষ কাজগুলো করা খুব দরকার।

প্রথমেই বলা যাক প্রবেশদ্বার সম্পর্কে। প্রবেশদ্বার দিয়ে যেমন শুভশক্তির আগমন হয় তেমনি অশুভ শক্তিরও আগমন ঘটে । প্রবেশদ্বার সবসময় এমন হওয়া উচিত যেখানে শুভ শক্তি ছাড়া কোনও অশুভ শক্তি আসবে না। দুর্গা অষ্টমী এবং নবমীর আগে দুটি শুভ কাজ করলে ইতিবাচকতা বৃদ্ধি পায়।

হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত পবিত্র শক্তিশালী বলে মনে করা হয়। পুজোর সময় স্বস্তিক চিহ্ন আঁকা অত্যন্ত ভাল। এটি নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে রাখে এবং অশুভ শক্তিকে বাড়ির মধ্যে প্রবেশ করতে দেয় না। তাই অষ্টমীর আগে প্রবেশদ্বারের কাছে স্বস্তিক চিহ্ন আঁকলে পরিবারে সৌভাগ্য সমৃদ্ধি আসবে।

ধর্মীয় অনুষ্ঠান, আচার পালনে আম্রপল্লব ব্যবহারের প্রচলন র‍য়েছে। অনেক সময় দরজা সাজাতেও আমরা আমপাতা ব্যবহার করি। আম পাতা আসলে অত্যন্ত শুভ। এটির ব্যবহার ঘর থেকে সমস্ত নেতিবাচকতাকে দূর করতে পারে। তাই নবরাত্রির সময় বাড়ির প্রধান প্রবেশপথে যদি আম পাতার মালা রাখেন তাহলে অশুভ শক্তি প্রবেশ করবে না। আম পাতা দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে। রাত পোহালেই তো অষ্টমী। কাল সকাল সকাল তাহলে বাড়ির দরজা সাজিয়ে ফেলুন আম পাতা দিয়ে। উপকার ব্যতীত অপকার হবে না।

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের

‘সরি মাম্মি-পাপা’, বাঁধা হল না রাখি, রুদ্রাভিষেক সেরে কলেজে ফিরেই আত্মঘাতী বিটেক পড়ুয়া

উপনির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূলে অস্বস্তি, প্রার্থী খুঁজতেই ‘হিমশিম’ খাচ্ছে ঘাসফুল শিবির

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে