ব্যথা দূর করে, জানেন কী কান্নায় কোন উপকারিতা পাবেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘কান্না’ শব্দটি খুব গভীর,যার অর্থ ব্যাখা করা যায় না সহজে। তবে কান্না মানেই যে সবসময় দু:খের হবে এমন নয়। আনন্দে হোক বা আবেগে অনেকে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। প্রতিটি মানুষই জীবনে কখনো না কখনো কাঁদবে এটা স্বাভাবিক। তবে জানেন কী কান্নার কোন কোন উপকারিতা রয়েছে ? বিশেষজ্ঞরা বলছেন  কাঁদলে কী ধরনের উপকারিতা পাওয়া যায়। তবে জেনে নিন কাঁদলে কি কি ইতিবাচক ফল পাবেন।

ব্যথা কমায় :  শুনলে অবাক হবেন যে কান্নাকাটি করার ফ‌লে ব্যথা দূর হয়। আসুন বিজ্ঞান জেনে নিন। কান্না করার ফলে শরীরে এন্ডোরফিন উৎপন্ন হয়, যা কিছু কিছু ব্যথাও উপশম করে। কান্নাকা‌টি আপনার প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রকেও সক্রিয় করে, যা শিথিলতা বাড়ায়, স্ট্রেস বা চাপ কমায় এবং ব্যথা কমিয়ে দেয়।

মান‌সিক দু‌শ্চিন্তা দূর করে :  মানসিকভাবে ভেঙে পড়ে কান্নাকাটি করলে স্ট্রেস-সম্পর্কিত রাসায়নিকগুলো শরীর থেকে বের করে দেয়। সোজা কথায়, আপনার শরীরকে ধু‌য়েমুছে ‌ডিট‌ক্সিফাই ক‌রে। ফ‌লে মান‌সিক চিন্তা কমে। মনের দিক থেকে হালকা অনুভব করবেন আপনি।

ব্যাকটেরিয়া মেরে ফেলে : বিশেষজ্ঞরা বলছেন চো‌খের জলে লাইসোজাইম নামক একধর‌নের অ্যান্টিমাইক্রোবিয়াল এনজাইম রয়েছে।লাইসোজাইম ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে আপনার চোখকে সংক্রমণ থেকে বাঁচায়। ফলে চোখও অনেক সময় জীবাণুর হাত থেকে রক্ষা পায়।

শান্তির ঘুম আনে :  মন থেকে কাঁদলে শরী‌রে বি‌ভিন্ন হর‌মোন নিঃসরণের পাশাপাশি প্রচুর শ‌ক্তি ক্ষয় হয়। মা‌ঝেমধ্যে জলের ঘাট‌তি দেখা দেয়। যার ফ‌লে ম‌াথা ঠান্ডা হ‌য়ে একধর‌নের শান্তি বোধ অনুভব করা যায়। তাই ঘুমানোর আগে মা‌ঝেম‌ধ্যে সামান্য কান্নাকাটি করা যেতেই পারে।

বাচ্চাদের শ্বাসপ্রশ্বাসের কষ্ট কমায় : শিশুর কান্নার শব্দ শুনতে কি কা‌রো ভা‌লো লা‌গে? কিন্তু কিছু সময় কান্নাকা‌টি শিশুদের জন্যও উপকারী। এটি শিশু‌দের শ্বাসনালি পরিষ্কার করে। বে‌শি বে‌শি অক্সিজেন নি‌তে সহায়তা করে।

তবে রোজ কান্নাকাটি করা ঠিক নয়। তবে আপনি কখন কাঁদতে পারেন এই নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

উল্লেখ্য, উপরের তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ