শীতে গাঁটের ব্যথা থেকে মুক্তি পেতে কী করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : ঠান্ডা পড়তে শুরু করলে বয়স্ক মানুষদের শরীরে ব্যথা বেদনা শুরু হয়। সারা বছরের তুলনায় শীতের ব্যথা যেন অনেকটাই বেশি হয়। এই শীতকালে ব্যথা এড়ানোর জন্য অনেকেই অনেক রকম ব্যবস্থা নেয়। ব্যথা অনেক সময় আর্থারাইটিস এর কারণেও হতে পারে। এই সময়ে ব্যারোমেট্রিক চাপ কমে যাওয়ার জন্য নরম টিস্যুগুলো ফুলে যায়। এরফলে জয়েন্টে চাপ পড়ে। শীতের সময়ে বাতের ব্যথা ও পেশির ব্যথা অনেকটাই বেশি দেখা দেয়। পাশাপাশি এই সময় হাতে পায়ের পেশী শক্ত হয়ে যায়।
এখন ঋতু বদলের সন্ধিক্ষণ। এই সময়ে ব্যথা বাড়তে থাকে। ক্লান্তি কয়েক গুণ বেড়ে যায়। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে জয়েন্টে অতিরিক্ত ব্যথা অনুভূত হয়। শুধু বয়স্করাই নয় অল্প বয়সেও এই ব্যথা দেখা দিতে পারে। শীতকালে ব্যথা থেকে দূরে থাকতে চাইলে গরম শেক নিতে হবে। গরম শেক নিলে ব্যথা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। ভিটামিন ডি শরীরে কম থাকলে ব্যথা হতে পারে। শীতকালে অনেকেই রোদে বসেন। এর ফলে শরীরে ভিটামিন ডি-র মাত্রা বৃদ্ধি পায়। দিনে ১০-১৫ মিনিট সূর্যালোকে কাটালে ব্যথা কমতে পারে।

পাশাপাশি মাশরুম খেলেও ভিটামিন ডি শরীরে বৃদ্ধি পায়। হলুদ, রসুন, আদা ইত্যাদি এই জাতীয় খাবার গাঁটের ব্যথা থেকে মুক্ত করে। এই সময় উষ্ণ গরম জলে সৈন্ধব লবণ মিশিয়ে স্নান করলে ব্যথা থেকে মুক্তি মেলে। এই নুনে থাকে ম্যাগনেসিয়াম। সেটি জলের সঙ্গে মিশে শরীরে যন্ত্রণা কমাতে সাহায্য করে। গাঁটের ব্যথা দূর করার জন্য ঠাণ্ডা বা গরম শেক গুরুত্বপূর্ণ। জয়েন্টগুলোতে হিট প্যাক বা গরম তোয়ালে লাগালে সুবিধা হয়।

সলমানের গ্যালাক্সি বাসভবনে সাপের হানা, আতঙ্কে ভাইজানের পরিবার

সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা

প্রোটিনে ভরপুর, স্বাদেও দুর্দান্ত! কম সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পনির স্ক্র্যাম্বল র‍্যাপ

ঝোল-ভাজার একঘেয়েমি কাটান, বানান মুগ-দুধ দিয়ে ‘পটল মুগেশ্বরী’

তিশা শর্মার মৃত্যুতে নয়া মোড়! গর্ভপাতের ওষুধ খেয়েছিলেন অভিনেত্রী দাবি শাশুড়ির

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তপ্ত কেনিয়ায় নিহত ৪, আহত বহু

আগামী বছর রুতুরাজের বদলে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে উঠে এল তারকা ক্রিকেটারের নাম

রাস্তা থেকে সরাতেই হবে পথ কুকুরদের, সমস্ত আর্জি খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

অভিষেককে পুর-নোটিস! টাকা নিয়ে বাড়ি তৈরি হয়েছে, দাবি মন্ত্রী দিলীপ ঘোষের

বাড়ির মধ্যেই মধুচক্র চালানোর অভিযোগ, বনগাঁয় আটক তৃণমূল কাউন্সিলর

মূল্যবৃদ্ধির বোমা, দুধের পর দাম বাড়ল পাউরুটির