চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্ব বায়ু দিবস জেনে নিন এর গুরুত্ব এবং ইতিহাস

courtesy google

নিজস্ব প্রতিনিধি : আজ ১৫ই জুন, অর্থাৎ বিশ্ব বায়ু দিবস। প্রত্যেক বছর ১৫ জুন পালন করা হয় এই দিনটি। বায়ু শক্তির গুরুত্ব বোঝানোর জন্যই এই দিনটি পালন করা হয়। এই দিনটির পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস।

বায়ু হল আমাদের শ্বাস নেওয়ার চাবিকাঠি। বায়ু ছাড়া পৃথিবী যেন মৃত্যুপুরী। অথচ এই বায়ুকেই দূষণ করে থাকি আমরাই।বর্তমানে যে হারে বায়ুদূষণ বেড়েছে তাতে মানবসভ্যতা আজ ধ্বংসের মুখে। পৃথিবীতে প্রাণী জগত টিকিয়ে রাখার জন্য এই দিনে সচেতন করা হয়। পাশপাশি বায়ুকে কীভাবে পুনর্নবীকরণ যোগ্য করে তোলা যায়, সেই বিষয়ে নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

ইতিহাস : আজ থেকে বহু বছর আগে মিশরের নীল নদীতে নৌকো চালানোর জন্য বায়ুকল আবিষ্কার করা হয়েছিল। এই প্রথম বায়ুশক্তিকে কাজে লাগিয়ে ব্যবহার করেছিল মানুষ। এরপর থেকে ২০০ খ্রিস্ট পূর্বাব্দে চিনে বায়ু চালিত জলের পাম্প তৈরি করা হয়েছিল।

ফলে মানুষ খুব কম সময়ে এবং খুব কম পরিশ্রমে ক্ষেতে জল দিতে পারত। পরবর্তীকালে এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ১৮০০ দশকের শেষের দিকে এবং ১৯০০ দশকের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক আকারে বায়ু চালিত চাকা ব্যবহার করা হয়।১৯৭০ এর দশকে বায়ু শক্তিকে কাজে লাগানো হয় ব্যাপক হারে। আর তখন থেকেই শুরু হয়েছিল বিশ্ব বায়ু দিবস উদযাপন।

এই দিনটি নতুন নতুন থিমের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে, যাতে মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানো যায়। নানাভাবে পালন করা হয়ে থাকে  এই দিনটি। অনেকে এই দিনটিতে ঘুড়ি উড়িয়েও উদযাপন করে থাকে।

Published by:

Share Link:

More Releted News:

হঠাৎই ট্রেন্ডে রাইস পেপার! জানেন এর আসল কারণ?

পাহাড়-সমুদ্র ঘোরার সেরা ৫ জায়গা, মাত্র ১০ হাজার টাকায় সম্ভব জানেন?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশে কী কী নিয়ম মানলে মিলবে দীর্ঘস্থায়ী সুখ শান্তি

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ