দেবতাদের থেকেও শক্তিশালী ! কারা ছিল ভয়ংকর এই অসুর ?

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দু পুরানে যেমন দেবতাদের কথা উল্লেখ আছে। তেমনই অসুরদের কথাও বলা হয়েছে। বলা হয় যাদের আলো নেই, যাদের আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্মিক প্রবণতা নেই তারাই অসুর। তবে সব অসুর সমান ছিল না। ত্রিভুবন কাঁপানো কিছু শক্তিশালী অসুর দেবতাদের থেকেও বেশি শক্তিধর ছিল। শুধু তাই নয়, স্বর্গ মর্ত্য পাতালেও নিজেদের আধিপত্য বিস্তার করেছিল। যদিও প্রত্যেকেই শক্তিধর হওয়া স্বত্তেও শেষ পর্যন্ত বিনাশ হয়েছিল। ঋগ্বেদে অসংখ্য অসুরের কথাও উল্লেখ আছে। আপনি কী জানেন পুরানে মহাশক্তিশালী অসুর ছিল কারা ?  তবে জেনে নিন ৫ মহাশক্তিধর অসুরের কথা।

মহাবলী : হিন্দু পৌরাণিক কাহিনীর একজন শক্তিশালী ও দয়ালু ব্যক্তিত্বের অধিকারী রাজা ছিলেন মহাবলী। তিনি দানবীর অসুর রাজ নামেও পরিচিত ছিলেন। তাঁর শাসনে প্রজারা সুখেই বাস করত। তবে তিনি ছিলেন যেমন দানবীর তেমনই জেদী। ত্রিলোক দখল করার জন্য উঠেপড়ে লেগেছিলেন। যদিও শেষ পর্যন্ত ভগবান বিষ্ণুর বামন অবতারের কাছে মাথা নত করেছিলেন মহাবীর এই অসুর রাজ।

মহিষাসুর : শক্তিশালী অসুরদের মধ্যে অন্যতম ছিলেন মহিষাসুর। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে হার মেনেছিল সমস্ত দেবতারা। ব্রহ্মার বলে বলিয়ান এই অসুর সমস্ত দেবতাদের বন্দী করেন ও তাঁদের অত্যাচার করতে শুরু করেছিলেন। তিনি একাধিক রুপ বদল করতে পারতেন। এমনকী যেকোন প্রানী ও মহিষের রুপ ও নিতে পারতেন সহজে। মহা যোদ্ধা কার্তিককেও যুদ্ধে পরাজিত করেছিলেন তিনি। দেবী দুর্গার সঙ্গে প্রায় ৯ দিন যুদ্ধ হয়েছিল তাঁর। এরপরই বিনাশ হয়েছিলেন ত্রিভুবন কাঁপানো এই অসুর।

হিরণ্যকশিপু : মহাশক্তিধর অন্যতম অত্যাচারী অসুর ছিল হিরণ্যকশিপু। অমরত্ব লাভ করতে চেয়েছিলেন তিনি। সেইজন্য চালাকি করে বর চেয়েছিলেন ব্রহ্মার থেকে। এমনকী কোন পশু, মানুষ ও দেবতাও তাঁকে হত্যা করতে পারবে না। ঘরের ভেতরে বাইরেও না। না দিনে না রাতে মারতে পারবে না কেউ। তবে শেষ পর্যন্ত অতি চালাকির পরিণতি হয়েছিল মৃত্যু। ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারে বিনাশ হয়েছিল হিরণ্যকশিপুর।

রাবণ : পুরাণ অনুযায়ী রাবণ ছিল একদিকে পরম জ্ঞানী, অন্য দিকে রাক্ষুসে প্রবৃত্তি সম্পন্ন। তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত। এক নয় দুই নয়, তাঁর দশটা মাথা ছিল। এতটাই শক্তিশালি ছিলেন তাঁকে বিনাশ না করলে তিনি ত্রিলোক জয় করে ফেলতেন। শেষ পর্যন্ত শ্রী বিষ্ণুর রাম অবতারের হাতে বিনাশ হয়েছিলেন রাবণ।

রক্তবীজ : রক্তবীজ ছিল মহাশক্তিশালী অসুরের মধ্যে একজন। যে শিবের কাছ থেকে বর পেয়েছিল তাঁর দেহ থেকে এক ফোঁটা রক্ত ​​যুদ্ধক্ষেত্রে পড়লে অনেক রক্তবীজ রক্ত ​​থেকে জন্ম নেবে। তাঁরাও রক্তবীজের মতই শক্তিশালী হবে। শেষ পর্যন্ত মহাকালীর হাতে বধ হয়েছিল রক্তবীজ।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা