লখিমপুরে চলন্ত ট্রেনে বৃদ্ধকে গুলি করে খুন রেল নিরাপত্তাকর্মীর

ঘটনায় রীতিমতো ট্রেনে আতঙ্ক তৈরি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ): সংবাদের শিরোনামে ফের লখিমপুর খেরি।

চলন্ত ট্রেনে ৬০ বছরের এক বৃদ্ধকে গুলি করে খুন করে দিলেন এক রেল নিরাপত্তাকর্মী। ওই নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের মামলা। ধৃতের নাম অমিত সিং। গুলিতে প্রাণ হারিয়েছেন মুন্না লাল। প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, সামান্য বিষয়ে মুন্না লালের সঙ্গে কথাকাটাকাটি হয় অমিতের। আচমকাই সে সার্ভিস রিভলবার থেকে অমিতের পা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় ট্রেনের যাত্রীরা ভয় পেয়ে যান। ট্রেন থামিয়ে মুন্না লালকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে অমিত সিং জানান, মুন্না লাল তর্কা-তর্কির মাঝে আচমকাই তাঁর সার্ভিস রিভলবার কেড়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার স্বার্থে সেই মুন্না লালের পা লক্ষ্য করে গুলি চালায়। লখিমপুরের জিআরপি দেবেন্দ্র সিং জানিয়েছে, অমিত সিংয়ের বয়ান নেওয়া হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে তাঁর সার্ভিস রিভলবার। খবর পেয়ে ঘটনাস্থলে চলে যান পুলিশ সুপার পুজা যাদব। তিনি অমিত সিংয়ের পরিবারের সঙ্গে কথা বলেন। তাদের বয়ান নেওয়া হয়েছে। রেল পুলিশ তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত রেল নিরাপত্তাকর্মীকে আপাতত ছুটিতে যেতে বলা হয়েছে। এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য ট্রেন পরিষেবা স্থগিত রাখতে হয়। আপাতত পরিষেবা স্বাভাবিক। অনেকে এই ঘটনায় যাত্রী নিরাপত্তার প্রশ্ন তুলেছেন।   

আরও পড়ুন অ্যামাজনে ম্যাকবুক অর্ডার দিয়ে পেলেন কুকুরের খাবার!

ইট চুরির অভিযোগে অনুব্রতের বিরুদ্ধে FIR দায়ের করলেন শুভেন্দু

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা