জামাইষষ্ঠীর বাজারে এক ইলিশের দামই দশ হাজার

Share:

নিজস্ব প্রতিনিধি : জামাইষষ্ঠীর বাজার বলে কথা। একটি ইলিশের দাম উঠল কত জানেন। প্রায় দশ হাজার টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের লক্ষ্মীপুরের কমলনগরে। দাম বেশি হলেও ইলিশটি বিক্রি হতে বেশি সময় লাগেনি।

জানা গিয়েছে, গত মঙ্গলবার মেঘনা নদীতে ইলিশটি ধরেন আব্দুজ্জাহের মাঝি নামে এক জেলে। ইলিশটির ওজন এক কেজি ৭০০ গ্রাম। ইলিশটি বিক্রি হয়েছে ৯ হাজার ৩৫০ টাকায়। মোতিরহাট মাছ ঘাটের আড়তদার হাজি হান্নান মিয়ার মাছের আড়তে মাছটি বিক্রি করেন আব্দুজ্জাহের। ৯ হাজারের বেশি দাম হাঁকিয়ে মাছটি কিনে নেন রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি। ইলিশটিকে দেখতে ঘাটে ভিড় জমান অনেকেই।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে আব্দুজ্জাহের মাঝি জানান, ‘প্রতিদিনের মতো গত মঙ্গলবার বিকেলেও জাল ফেলেছিলাম। কিন্তু সারাদিনে খুব একটা বেশি মাছ ধরা পড়েনি। শেষ পর্যন্ত বড় আকারের একটি ইলিশ ধরা পড়ে। মাছটি নিয়ে মতিরহাট ঘাটে চলে আসি।‘ এত বড় আকারের ইলিশ দেখতে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত স্থানীয় মৎস আড়তের কর্মচারীরা। মৎস আড়তের এক কর্মচারী মোহম্মদ খোকন জানান, এত বড় আকারের ইলিশ খুব একটা বেশি পাওয়া যায় না। এবারেই জালে ধরা পড়েছে। তাই দাম একটু বেশি হয়েছে।

 

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড