নানক জয়ন্তীতে পূণ্যার্থীদের জন্য রুটি বানালেন অভিষেক পত্নী রুজিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাড়ম্বরে সোমবার পালিত হল শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মতিথি। আর ওই জন্মতিথিতেই ‘সেবা’ কার্যে দেখা গেল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। শহিদমিনারের পাদদেশে গুরু নানক জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ ধর্মীয় সভার লঙ্গরখানায় নিজের হাতে রুটি বানালেন তিনি। অভিষেক  পত্নীর রুটি বানানোর ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরতে শুরু করেছে।

 সাধারণত খুব একটা প্রকাশ্যে আসতে দেখা যায় না অভিষেক ঘরণী রুজিরাকে। স্বামী এবং পিসি শাশুড়ি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকলেও রাজনীতির ছোঁয়া এড়িয়েই চলেন রুজিরা। পারিবারিক অনুষ্ঠানে মূলত তাঁকে দেখা যায়। কিন্তু প্রচারের আলোকবৃত্ত থেকে নিজেকে সন্তর্পণে সরিয়ে রাখতে বরাবরই পছন্দ করেন তিনি। ইদানিং সময়ে বেশ কয়েকবার পারিবারিক অনুষ্ঠানের বাইরে রুজিরাকে দেখা গিয়েছে।  প্রথমবার রাজভবনে স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের বকেয়া টাকা আদায়ের দাবিতে লাগাতার ধর্না দিয়েছিলেন তখন সহধর্মিনী হিসাবে রাতের খাবার পৌঁছে দিতে হাজির হয়েছিলেন। পরে দুর্গাপুজো উপলক্ষে রেড রোডের কার্নিভালেও হাজির ছিলেন।

এদিন গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছেলেকে কোলে নিয়ে শহিদ মিনারের পাদদেশে হাজির হন রুজিরা। আর তার পরেই সটান নেমে পড়েন লঙ্গরখানার কাজে। বাকিদের মতোই মাটিতে বসে রুটি তৈরির কাজে হাত লাগান। রাজ্যের অন্যতম ক্ষমতাশালী নেতার স্ত্রীকে এভাবে রুটি তৈরিতে হাত লাগাতে দেখে অনেকেই চমকে যান। কোলে বসেই মায়ের রুটি তৈরির কাজ পরখ করেন অভিষেকের শিশুপুত্র।

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা