প্রকাশ্য রাস্তায় মূত্র বিসর্জন! মাতাল কনস্টেবলের কুকীর্তি ঘিরে নিন্দার ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি: ড্রেনের ধারে কিংবা ঝোপে-ঝাড়ে নয়, সরাসরি প্রকাশ্য রাস্তায় প্যান্টের খুলে প্রস্রাব করছেন আগ্রার এক পুলিশ কনস্টেবল(Agra Police Constable)। তাঁর এই কুরুচিকর কার্যকলাপ দেখে হতবাক হয়ে যান পথচলতি মানুষজন। যদিও মদ্যপ কনস্টেবলের সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই, তিনি নিজের মতো ব্যস্ত মূত্র বির্সজনে। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার ভিডিও তাঁদের ফোনে ক্যামেরাবন্দি করতে শুরু করে। এরপর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই(Viral Video) ওই কনস্টেবলের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়(Social Media)।

আরও পড়ুনঃ চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু নৈহাটির যুবকের, ঘটনার জেরে গ্রেফতার ২০

ঘটনাটি ঘটেছে সোমবার দিন উত্তরপ্রদেশের আগ্রার(Agra Incident) সদর থানা এলাকার শহীদ নগর পুলিশ ফাঁড়ির বাইরে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বিপাকে পড়ে গিয়েছেন স্থানীয় পুলিশ কর্তারা। উত্তরপ্রদেশ পুলিশের(UP Police) ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, পুলিশকর্মীরা কি সব নিয়মের উর্দ্ধে নাকি উত্তরপ্রদেশের পুলিশরা এমনটাই করে থাকেন? নেটিজেনদের অনেকেই ওই পুলিশ কনস্টেবলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার জেরে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে উত্তরপ্রদেশের পুলিশ বিভাগ একথা স্পষ্টতই বোঝা যাচ্ছে।

আরও পড়ুনঃ ট্রাম্পের বিদেশমন্ত্রী পদে নিয়োজিত মার্কো রুবিও, সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বাবলু গৌতম নামক ওই পুলিশ কনস্টেবল প্রকাশ্য রাস্তার মাঝখানে আমজনতার ভিড়কে উপেক্ষা করে এহেন জঘন্য কাজে লিপ্ত রয়েছেন। স্থানীয় পুলিশের তরফে দাবি করা হয়েছে, তিনি সেই সময় অফ ডিউটি ছিলেন। এদিকে ঘটনার সময় তাঁর পরনে পুলিশের পোশাকই লক্ষ্য করা গিয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই লজ্জাজনক কাজের জন্য ইতিমধ্যেই বাবলু গৌতমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে বলে খবর। পুলিশ কমিশনারেট আগ্রা জানিয়েছে যে ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির