২০৯ কেজি ওজনের রোগীর জটিল অস্ত্রোপচার, প্রাণ বাঁচিয়ে নজির গড়ল দিল্লির এইমস

এবার, মাত্র ১৩ দিনে ২০৯ কেজি ওজনের এক যুবকের ৪৯ কেজি কমিয়ে অসাধ্য সাধন করলেন দিল্লির এইমস চিকিৎসকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, ভগবানকে চোখে দেখা যায় না, ডাক্তাররাই স্বয়ং ঈশ্বর। হ্যাঁ, আবারও তা প্রমাণ হল। এবার, মাত্র ১৩ দিনে ২০৯ কেজি ওজনের এক যুবকের ৪৯ কেজি কমিয়ে অসাধ্য সাধন করলেন দিল্লির এইমস চিকিৎসকেরা। জানা গিয়েছে, ওই যুবক দীর্ঘদিন ধরেই স্লিপ অ্যাপনিয়ায় ভুগছিলেন, যার কারণে ঘন ঘন শ্বাসকষ্ট হত তাঁর। প্রতি রাতে সিপিএপি মেশিনের সাহায্যে শ্বাস নিতে হত। এই কারণে চিকিৎসকেরা প্রথমে তাঁর ট্র্যাকিওস্টমি (গলায় একটি ছিদ্র করে অস্ত্রোপচারের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের নল প্রবেশ করানো) সার্জারি করেন। এরপর তাঁর ওজন কমানোর জন্য ব্যারিয়াট্রিক সার্জারি করেন। যার ফলে ১৩ দিনে ৪৯ কিলোগ্রাম ওজন কমেছে তাঁর, সেরে গিয়েছে শ্বাসকষ্টও। বলা চলে, ওই যুবককে নতুন জীবন দিল  এইমস।

এই বিষয়ে দিল্লির এইমস-এর অধ্যাপক ডা. মঞ্জুনাথ মারুতি পোল জানিয়েছেন, যুবকের বয়স মাত্র ৩২ বছর, কিন্তু এই বয়সেই তাঁর ওজন হয়ে গিয়েছিল ২০৯ কেজি। বিএমআই ছিল ৭৪ কেজি/মি²। উচ্চ রক্তচাপ, প্রি-ডায়াবেটিস, কোলেস্টেরলের সমস্যা, অ্যাসিড রিফ্লাক্স, বিষণ্ণতা, হাঁটুর ব্যথা ছিল তাঁর। ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাস বারবার বন্ধ হয়ে যেত, যার ফলে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে নেমে আসত। সেই চিকিৎসার জন্য দিল্লির এইমস-এ এসেছিলেন যুবক। কিন্তু তাঁর অবস্থা গুরুতর হওয়ায় সার্জারির জন্যে তাঁকে হাসপাতালে ভর্তি নিয়ে নেওয়া হয়। তাঁর পেট এতটাই বড় হয়ে গিয়েছিল যে তাঁকে সাধারণ অপারেটিং টেবিলে শোয়ানো অসম্ভব ছিল। তাই, তাঁকে বিছানার মধ্যেই ট্র্যাকিওস্টমিটি করাতে হয়। এরপর তিনি টানা ৩২ দিন ট্র্যাকিওস্টমির মাধ্যমে সিপিএপি সাপোর্টে থাকতে হয় তাঁকে। তাঁর তীব্র অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ছিল। যে কারণে ঘুমের সময় গলা বারবার বন্ধ হয়েয যেত, কয়েক সেকেন্ডের জন্য শ্বাস-প্রশ্বাস থেমে যেত।

চিকিৎসক আরও জানিয়েছেন, ওই যুবকের ট্র্যাকিওস্টোমির আগে হাসপাতালের তরফে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছিল। সার্জন, অ্যানেস্থেসিওল জিস্ট, চিকিৎসক, ডায়েটিশিয়ান, ফিজিওথেরাপিস্ট এবং অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করা হয়েছিল। রোগীকে ৩২ দিন খুব কম-ক্যালোরির খাদ্যতালিকায় (VLCD) রাখা হয়েছিল। এরপর তাঁর ব্যারিয়াট্রিক সার্জারি করা হয়, যার ফলে এখন রোগীর ওজন ২০৯ কেজি থেকে কমে ১৬০ কেজিতে নেমে এসেছে। তার পেটও কমে গিয়েছে। এখন তিনি সুস্থ আছেন আর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান