৮৪ ম্যাচ বাদে গ্রিজম্যানকে ছাড়া খেলতে নামছে ফ্রান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: আঁতোয়ান গ্রিজম্যান আর ফ্রান্স ফুটবল দল কার্যত সমার্থক হয়ে উঠেছিল। ২০১৭ সালের পরে ৩২ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রান্সের হয়ে সব ম্যাচ খেলার এক অনন্য নজির গড়েছিলেন। সেই নজিরেই এবার ছেদ পড়তে চলছে। আগামী শনিবার গ্রিজম্যানকে ছাড়া মাঠে নামতে চলেছে ফরাসি পুরুষ ফুটবল দল। সোমবার চোট পেয়ে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন দুরন্ত ফর্মে থাকা ফরোয়ার্ড। ইতিমধ্যেই গ্রিজম্যানের বিকল্প হিসাবে লাৎসিওর মাতেও গেনদুজিকে দলে ডেকে নিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশ।

আগামী শনিবার জার্মানির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামছে ফ্রান্স। এর পরে আগামী ২৬ মার্চ চিলির বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবেন কিলিয়ান এমবাপ্পেরা। চলতি বছর ইউরোর আগেই এই দুই ম্যাচই হল ফ্রান্সের শেষ প্রস্তুতি ম্যাচ। ফলে দুই দলের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপানোর পরিকল্পনা ছিল ফরাসি কোচ দিদিয়ের দেঁশের। কিন্তু তার পরিকল্পনা ভেস্তে দিয়েছে দলের অন্যতম তারকা ফরোয়ার্ড গ্রিজম্যানের চোট।

২০১৭ সালের ১৩ জুন ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের হয়ে মাঠে নামতে পারেননি আঁতোয়ান গ্রিজম্যান। তবে পরের মাসে নেদারল্যান্ডসের বিপক্ষে দলে ফিরেই গোল করে এবং অন্য এক গোলে সাহায্য করে নিজের জাত ছিনিয়ে দিয়েছিলেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। সেই থেকে টানা ৮৪টি ম্যাচ দেশের জার্সি গায়ে খেলেছেন  আতলেতিকো মাদ্রিদ তারকা। ফ্রান্সের হয়ে মোট ১২৭টি ম্যাচে ৪৪টি গোল করেছেন গ্রিজম্যান। ফরাসিদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি গোল—দুই তালিকাতেই চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্যও ছিলেন গ্রিজম্যান। গোড়ালির চোটে দীর্ঘদিন ধরেই ভুগছেন ফরাসি তারকা ফরোয়ার্ড। চোটের কারণে আতলেতিকো মাদ্রিদের হয়ে লা লিগায় চারটি ম্যাচ খেলতে পারেননি তিনি। রবিবার বার্সেলোনার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মাঠেও নেমেছিলেন। যদিও গ্রিজম্যানকে দেখেই বোঝা গিয়েছিল, সম্পূর্ণ সুস্থ নন তিনি।

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ