রথযাত্রা: দেবী লক্ষ্মী ঝগড়া করতে আসেন জগন্নাথের সঙ্গে

রথযাত্রার পঞ্চম দিনে রথে চড়ে (হেরাপঞ্চমী) দেবী আসেন গুণ্ডিচা মন্দিরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনশর পর্ব কাটিয়ে ‘সুস্থ’ হয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রা রথে চড়ে যান মাসিবাড়ি- গুণ্ডিচা মন্দিরে। তবে জানেন কি দেবী লক্ষ্মীও রথে চড়ে যান গুণ্ডিচা মন্দিরে? তা অবশ্য পতি’র সঙ্গে ঝগড়া করতেই।

অনশর স্থান ছেড়ে মাসিবাড়িতে তিন ভাই-বোন। সেই স্থানে এখন নীলমাধব (জগন্নাথের আদি রূপ)। সঙ্গে লক্ষ্মীদেবী (শ্রী) এবং সরস্বতী দেবী (ভূ)। সেখান থেকে জগন্নাথ নিজে মাসিবাড়ি গেলেন কিন্তু স্ত্রীকে নিয়ে গেলেন না! এতেই রাগ হয়েছিল পত্নী লক্ষ্মী’র।

রথযাত্রার পঞ্চম দিনে রথে চড়ে (হেরাপঞ্চমী) দেবী আসেন গুণ্ডিচা মন্দিরে। এদিকে জগন্নাথ (JAGANNATHA) দেব বন্ধ করিয়ে দেন মন্দিরের প্রধান দরজা। এরপরে সেবকদের দিয়ে দেবী লক্ষ্মী পাঠিয়েছিলেন বার্তা। ফিরে আসতে বলা হয়েছিল ঘরে। দেবীর (LAXMI) মানভঞ্জন করতে জগন্নাথ তাঁকে পাঠিয়েছিলেন ‘আজ্ঞামালা’ এবং ‘লক্ষ্মীবিলাস’ মিষ্টি। এর ওপর নাম ব প্রসন্নভোগ। জানিয়েছিলেন, ফিরে যাবেন নবম দিনে। তবে ‘মান’ কি এত সহজে ভাঙে? তাই দেবী তাঁর সেবকদের নির্দেশ দিয়েছিলেন  পতি’র রথ ‘একটু খানি’ ভাঙার। এরপরে তা দেখে প্রিয় মিষ্টি খেতে খেতে ফিরে গিয়েছিলেন নিজ গৃহে। আর নবমদিনে রথে করে নিজঘরে ফেরেন দেব। এই প্রথা আজও বিদ্যমান।

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?