পটকার শব্দে মেজাজ বিগড়ে গেল ঘোড়ার, পিঠ থেকে বর পড়ল মাটিতে

আহত ছয় বরযাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: মানুষের মতো অবলা পশুরও মেজাজ সব সময় ঠিক ঠাক থাকে না। মেজাজ বিগড়ে গেলে মানুষ (human being) কখন কী করে বসে তার কোনও ঠিক-ঠাকানা থাকে না। পশুর ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। মেজাজ যে কোনও সময়ে বিগড়ে যেতে পারে। তার কারণ থাকতে পারে। লখনউয়ের (Lucknow) একটি ঘটনা তার জ্বলজ্যান্ত প্রমাণ।

বিয়ে করবে বলে পাত্র ঘোড়া (horse) ভাড়া করেছিল। ঘোড়া সুন্দর করে সাজিয়ে তোলা হয়। বরকে নিয়ে বরযাত্রীরা শোভাযাত্রা (wedding procession )সহযোগে রাস্তা দিয়ে যাচ্ছিল। ডিজেতে বাজছিল গান। সঙ্গে নাচ। তো বরযাত্রীদের মনে হল, একটু পটকা না ফাটালেই নয়। শুধু ভাবলেই তো হবে না, হাতে-কলমে করে দেখাতে হবে। মাঝ রাস্তায় ঘোড়াকে (horse) দাঁড় করিয়ে তারা বাজনার সঙ্গে সঙ্গে নাচ করতে করতেই খুব উৎসাহের সঙ্গে বাজি ফাঠাচ্ছিল।

ঘোড়া বেশকিছুক্ষণ বাজির আওয়াজ সহ্য করে। বিষয়টা সহ্যসীমার বাইরে যেতেই ঘোড়ার মেজাজ গেল বিগড়ে। মাটি থেকে সামনের পা তুলে মাথা বেশ কয়েকবার ঝাঁকিয়ে দেয় লাফ। বরবাবাজী পড়ল মাটিতে। আর ঘোড়ার ওই সিংহমূর্তি দেখে যারা আনন্দের সঙ্গে নেত্য (dance) করছিল, তারা তখন পারলে বরকে ফেলেই পালায়। সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে সেই দৃশ্য, যা দেখে নেটিজেনদের একাংশ বলছে, অবলা পশুরও মেজাজ বলে কিছু আছে। তাদের সঙ্গে মন চাইলেই যা কিছু করা যায় না।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিৎ-দের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা