সাধের গোঁফের জন্য চাকরি হারালেন পুলিশ কর্মী

সাধের গোঁফের জন্য মহার্ঘ চাকরি হারানোর পরে অবশ্য এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিকাশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ‘গোঁফের আমি, গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা।’ নিজেকে আর পাঁচজনের থেকে আলাদা হিসেবে পরিচিত করাতে সাধ করে গোঁফ রেখেছিলেন মধ্যপ্রদেশ পুলিশের কনস্টেবল রাকেশ রানা। সুন্দর করে লম্বা গোঁফের এক ডিজাইন শোভাও পাচ্ছিল তাঁর মুখে। অনেকটাই বায়ুসেনার আধিকারিক অভিনন্দন বর্তমানের মতো দেখতে। কিন্তু সাধের সেই গোঁফ যে তাঁর জীবনের চরম সর্বনাশ ডেকে আনতে পারে, তা ভাবতেও পারেননি বিকাশ। সাধের গোঁফের জন্য কনস্টেবলের চাকরি থেকে শেষ পর্যন্ত সাসপেন্ড হতে হয়েছে তাঁকে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কনস্টেবল বিকাশ রানা ভোপালের অতিরিক্ত মহানির্দেশকের (এডিজি) গাড়ির চালক ছিলেন। চাকরির শর্ত অনুযায়ী, পুলিশের কোনও কর্মচারি লম্বা চুল ও গোঁফ রাখতে পারেন না। বিকাশের মাথায় লম্বা চুল ও মুখে সুন্দর করে রাখা ইয়া লম্বা গোঁফ কাটানোর জন্য পুলিশের সহায়ক মহানির্দেশক একাধিকবার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশে কর্ণপাতই করেননি বিকাশ।

কেননা, লম্বা চুল ও সুন্দর গোঁফের জন্য তাঁকে কম কসর‍ৎ করতে হয়নি। কেটে ফেলার জন্য তো তিনি আর ওই কসর‍ৎ করেননি। তাই উপরওয়ালাদের নির্দেশকে এড়িয়ে গিয়েছিলেন। সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘সাসপেন্ড হতে রাজি, কিন্তু গোঁফ ছাঁটবেন না।’ বিকাশের এমন বেয়াদপি মানতে পারেননি পুলিশের শীর্ষ কর্তারা। গত ৭ জানুয়ারি চাকরি থেকে তাঁকে বরখাস্ত করার নির্দেশ দেন এআজি প্রশান্ত শর্মা।

অভিনন্দন বর্তমানের মতো সাধের গোঁফ রেখে মহার্ঘ চাকরি হারানোর পরে অবশ্য এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিকাশ। যদিও তাঁর আজব ডিজাইনের গোঁফ এবং সেই সাধের গোঁফের জন্য চাকরি হারানো এখনও ভোপালের অলিগলিতে জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6