চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশের চার বড় শহরে বাড়ল সিলিন্ডারের দাম, কত খসবে গাঁটের কড়ি জেনে নিন

নিজস্ব প্রতিনিধি: প্রতিটি নতুন মাস শুরু হয় বেশ কিছু বড় পরিবর্তনের মধ্য দিয়ে। এর মধ্যে থাকে এলপিজি সিলিন্ডারের দাম, পেনশনের নিয়ম সহ নানা বিষয়। এই পরিবর্তনের প্রভাব প্রতিটি পরিবারের উপর পড়ে। যেমন অক্টোবর মাস পড়তেই নবাড়ল সিলিন্ডারের দাম। এই মাসে দীপাবলি এবং দশেরা’র মতো বেশ কয়েকটি বড় উৎসব আসছে। এর ফলে প্রচুর খরচ হবে। উৎসবের মরশুমে গ্যাস এজেন্সিগুলি সাধারণ মানুষকে বড়সড় ধাক্কা দিয়েছে। ১ অক্টোবর অর্থাৎ আজ থেকে গ্যাস এজেন্সি কর্তৃক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। তবে একটি বিষয় লক্ষ্যণীয় যে গ্যাস এজেন্সি শুধুমাত্র ১৯ কেজির সিলিন্ডারে পরিবর্তন এনেছে, যা বেশিরভাগ হোটেল এবং রেস্তোরাঁয় ব্যবহৃত হয়। উৎসবের মরশুমে দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের। কলকাতায় এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১৬ টাকা ৫০ পয়সা। বুধবার থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭০০ টাকা ৫০ পয়সা।

দিল্লিতে এলপিজি গ্যাসের দাম ১৫৮০ টাকা ছিল, তা এখন পরিবর্তিত হয়ে ১৫৯৫ টাকা হয়েছে। কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম ছিল ১৬৮৪ টাকা, সেটা এখন হয়েছে ১৭০০ টাকা। মুম্বইতে আগে এলপিজির দাম ছিল ১৫৩১ টাকা, এখন  তা বেড়ে হল ১৫৪৭ টাকা। চেন্নাইয়ে আগে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৭৩৮ টাকা। এখন তা বেড়ে হল ১৭৫৪ টাকা।

এবার জেনে নেওয়া যাক ১৪ কেজি সিলিন্ডারের দাম কত ?

দিল্লিতে ১৪ কেজির সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা। কলকাতায় ৮৭৯ টাকা, মুম্বইয়ে ৮৫২ টাকা ৫০ পয়সা, চেন্নাইয়ে ৮৬৮ টাকা ৫০ পয়সা। উল্লেখ্য, গ্যাস এজেন্সি ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করেনি। এর দাম অপরিবর্তিত রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ