জগদ্ধাত্রী পুজো কেটে যাওয়ার পরেও ফের ঐতিহ্যবাহী কালীপুজো হয় বাংলারই এই জায়গায়

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো সবই কেটে গিয়েছে। তবে কথায় আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তাই এখানে কোনও না কোনও পুজো লেগেই থাকে। সেক্ষেত্রে কখনও  দেখা যায় কোনও কোনও পুজো অতি প্রাচীন, যা বহু বছর ধরে চলে আসছে। জানা যায়, প্রত্যেক বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার বালুরঘাটের বোল্লা এলাকায় বোল্লা রক্ষাকালীর পুজো অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বৃহৎ এবং প্রাচীন এই বোল্লা রক্ষাকালীর পুজো। বোল্লা এলাকার রক্ষাকালী বলে স্থানীয়রা বেশিরভাগই এই কালীকে বোল্লা কালী বলে থাকেন। পুজোর পাশাপাশি এখানে চারদিন ধরে বিরাট মেলাও বসে। আর, এই মেলার মূল আকর্ষণ হল বাতাসার মেলা। যা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে পরিচিত।

বোল্লা কালী পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত দেবী। এই দেবীর মন্দিরটি বালুরঘাট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বোল্লা গ্রামে অবস্থিত। জনশ্রুতি মতে বোল্লা কালীর পুজো প্রায় ৪০০ বছরের পুরনো। কথিত আছে, জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেছিলেন ও প্রতিষ্ঠা করে নিত্য পূজা শুরু করেছিলেন। এই সময়ে মাকে ‘মরকা কালী’ বলে অভিহিত করা হত। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হত মায়ের বিশেষ পূজা। এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারিমোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাঁকে গ্রেফতার করা হয়। তখন তিনি মড়কা কালী মায়ের কাছে প্রার্থনা করেন। মায়ের কৃপায়  তিনি বেকসুর খালাস পান। জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায়  সেই সময় তিনি ধার্য করেন যে, রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন। সেই থেকে এই সময়ে দেবীর বাৎসরিক পুজো ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। জানা গেছে, এই বছর বোল্লা কালী মায়ের পুজো শুরু হবে ২২শে নভেম্বর অর্থাৎ আগামী শুক্রবার ও সোমবারে মায়ের বিসর্জন হবে।

বোল্লা কালী মন্দিরটি স্থাপত্যের দিক থেকে অত্যন্ত সুন্দর। বহু প্রাচীন মন্দির এটি। মন্দিরের চারপাশে বিভিন্ন দেব-দেবীর মূর্তি রয়েছে। মন্দিরের প্রধান আকর্ষণ হল সাড়ে সাত ফুটের দেবী প্রতিমা, যাঁকে সাজানো হয় কুড়ি কেজি সোনা দিয়ে ও মায়ের হাতে থাকে প্রায় আড়াই টনের সোনার খাঁড়া। এছাড়া এবার তাঁর হাতে একটি হিরের আংটিও থাকবে। জানা গেছে, প্রায় তিন ভরি সোনা দিয়ে তৈরি ওই আংটিতে বসানো থাকবে তিনটি বড় মাপের হিরে। বালুরঘাটর এক ব্যাবসায়ীর তৎপরতায় প্রথম ওই হিরের আংটি আনা হচ্ছে বলে জানা গেছে। প্রচলিত রীতি অনুযায়ী এই পুজোয় ১০ হাজার পাঁঠা বলি দেওয়ার একটা রীতি আছে। একবার এই রীতির বিরুদ্ধে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আদালতের দ্বারস্থ হয়েছিল, তবে মামলায় কোনো হস্তক্ষেপ করেনি আদালত।

মন্দির কমিটি থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা গেছে, প্রতি শুক্রবার, শনিবার ও মঙ্গলবারে মায়ের নিত্য পুজো হয় এই মন্দিরে। জানা যায়, বোল্লা কালী পুজোর অন্যতম ভোগ বাতাসা বা মিষ্টান্ন ভোগ। তাই পুজোয় বাতাসার জোগান স্বাভাবিক রাখতে প্রায় এক মাস আগে থেকেই বানানোর প্রস্তুতি শুরু হয়ে যায়। প্রতি বছর বোল্লা মায়ের পুজো ও মেলায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়। পুজোর কয়েক দিনে কয়েক হাজার কুইন্টাল বাতাসা বিক্রি হয়। এই পুজোর সময় প্রতি বছর লক্ষাধিক ভক্তের ভিড় হয়।  দূর দূরান্ত থেকে, এমনকী বাংলাদেশ থেকেও অগণিত ভক্ত ভিড় করেন এই পুজোয়। মানুষের অগাধ বিশ্বাস, বোল্লা কালী মা তাঁদের সমস্ত মনস্কামনা পূরণ করেন।

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে দক্ষিণ কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস