একুশে বইমেলায় বিক্রি ৪৭ কোটি টাকার বই

মঙ্গলবার শেষ হলো মাসব্যাপী চলা একুশে বইমেলা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেষ হলো বাঙালির প্রাণের উ‍ৎসব অমর একুশে বইমেলা। মঙ্গলবার শেষ দিনে বইমেলা কার্যত জনারণ্যের রূপ নিয়েছিল। শেষ লগ্নে প্রিয় বই কিনতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। অনেকের হাতেই ছিল নতুন কেনা বইয়ের ব্যাগ। আর সেই সঙ্গে নতুন করে শুরু হলো, অপেক্ষার প্রহর গোনা।

তবে করোনার বিধি-নিষেধ কাটিয়ে দুই বছর বাদে ঐতিহ্য মেনে পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হলেও গতবারের চেয়ে এ বছর বইমেলায় বই বিক্রির ক্ষেত্রে কিছুটা ভাঁটা লক্ষ্য করা গিয়েছে। বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, চলতি বছর গতবারের তুলনায় পাঁচ কোটি টাকার মতো কম বিক্রি হয়েছে। ২০২২ সালে বইমেলায় যেখানে ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল, সেখানে চলতি বছরে বই বিক্রি হয়েছে ৪৭ কোটি টাকার। প্রকাশকদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোট বই বিক্রির পরিমাণ নির্ধারণ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে বিক্রিতে ভাঁটা পড়লেও গতবারের চেয়ে এবারের মেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা বেশি। গত বছর বইমেলা উপলক্ষে ৩ হাজার ৪১৬টি বই প্রকাশিত হয়েছিল। এ বছর প্রকাশিত হয়েছে ৩ হাজার ৭৫০ টি। গতকাল সোমবার পর্যন্ত মেলায় এসেছিলেন ৬৩ লক্ষ ৫৩ হাজার ৪৬৩ জন দর্শক। সবচেয়ে বেশি ভিড় হয়েছিল ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদ দিবসে। ওই দিন বইমেলায় হাজির হয়েছিলেন ১০ লক্ষের বেশি মানুষ।  

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে