সিয়াচেনে প্রথম মহিলা মেডিক্যাল অফিসার হলেন ক্যাপ্টেন গীতিকা কৌল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে নিযুক্ত হলেন   ক্যাপ্টেন গীতিকা কৌল। তিনি প্রথম মহিলা মেডিকেল অফিসার। ভারতীয় সেনাবাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস জানিয়েছেন, ‘স্নো লেপার্ড ব্রিগেডের ক্যাপ্টেন গীতিকা কৌল সিয়াচেন ব্যাটেল স্কুলে ট্রেনিং শেষ করেছে। তাই তাঁকে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা মেডিকেল অফিসার হিসাবে নিয়োজিত করা হয়েছে। হিমালয়ের উত্তর অংশে অবস্থিত সিয়াচেন শুধুমাত্র তার কৌশলগত দিক ছাড়াও জলবায়ু দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ।

ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের তরফে  জানানো হয়েছে,’৬ অক্টোবর BSNL-র সাহায্যে সিয়াচেনের  যোদ্ধারা বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রের ফরওয়ার্ড পোস্টে BTS বা টাওয়ার ও বেস ট্রান্সসিভার স্টেশন  তৈরি করেছেন। এর ফলে ১৫,৫০০ হাজার ফুটের বেশি উচ্চতায় কর্মরত সৈনিকরা মোবাইল ফোন পরিষেবা পাবেন।’ মোবাইল ফোনকে সেলুলার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে এই রেডিও ট্রান্সসিভার। সেই কারণেই সিয়াচেনে (Siachen) BTS তৈরি করা হয়েছে।

এই স্টেশনের মাধ্যমে রেডিও সিগন্যাল ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হবে। কাজেই এবার ৪০ ডিগ্রি নীচের তাপমাত্রাতেও মোবাইলে ইন্টারনেট পরিষেবার মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে (Highest Battlefield on Earth) কর্মরত জওয়ানরা।  তবে সিয়াচেনে মোবাইল ফোনের টাওয়ার বসানোকে স্বাগত  জানিয়েছেন সেনা বিশেষজ্ঞরা। পাশাপাশি তাঁরা সতর্ক করেছে, মোবাইল নেটওয়ার্ককে হ্যাক করতে পারে পাক সেনা। সেদিক নজর  রাখতে হবে ভারতীয় সেনাদের।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী