বিড়াল মেলায় মালিকের হাত ধরে তারকা অভিনেতা শাকিব খান, সঙ্গে প্রাক্তন ও বর্তমান!

ক্যাট ওয়াক শব্দটি সকলেরই চেনা। তবে এই ক্যাট মানে বিড়াল। আজ্ঞে, এই মেলা বিড়ালদের নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা (ACTOR) শাকিব খান। বিড়াল মেলায় কি না তিনি এসেছেন তাঁর মালিকের হাত ধরে! অবাক হচ্ছেন? তাঁরই সঙ্গে এসেছেন তারকা (CELEB) অভিনেত্রী ও শাকিব খানের (SHAKIB KHAN) প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস (APU BISWAS) এবং বর্তমান স্ত্রী বুবলী (BUBLI)!

ডগ শো, ডগ ফেয়ার এসব পরিচিত। ঠিক ততটা পরিচিত নয় ক্যাট শো- ক্যাট ফেয়ার (CAT FAIR)। ক্যাট ওয়াক শব্দটি সকলেরই চেনা। তবে এই ক্যাট মানে বিড়াল। আজ্ঞে, এই মেলা বিড়ালদের নিয়ে। এমন অভিনব মেলা আয়োজিত হয়েছিল বরিশালে। উদ্যোক্তাদের দাবি, বরিশালে এই ধরণের মেলা প্রথম। আর তাতেই অংশগ্রহণ করেছিল প্রায় ৪০টি বিড়াল! মালিকের কোলে করে দিব্যি বসেছিল টেবিলে। তবে বিড়ালের প্রদর্শনীর মাঝে অভিনেতা, অভিনেত্রীরাও সেজে উঠেছিলেন! তাও আবার প্রদর্শনীর জন্যই। তবে সকলেই খোশ মেজাজে। নেই কোনও বিবাদ! এমনই চমক দিয়েছেন বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা মারিয়া।

মেলায় অংশগ্রহণকারী ও দর্শকরা ঝুঁকেছিল মারিয়ার দিকেই। ভিড় জমেছিল তিন তারকাকে দেখতে। সেটাই স্বাভাবিক। তারকা বলে কথা! তবে এই তিন তারকা আদৌ অভিনেতা- অভিনেত্রী বা স্বামী-স্ত্রী নয়। এঁরা সকলেই বিড়াল। তিন তারকার নামেই তাদের নামকরণ।

অভিনব এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নূরুল আলম। তিনি বলেন, এই আয়োজন প্রাণীদের প্রতি মানুষকে সদয় করবে। এমন আয়োজনে প্রাণীসম্পদ অধিদফতর সবসময় পাশে থাকবে।

অভিনব এই মেলার আয়োজক সংস্থা ক্যাট সোসাইটি অব বরিশাল। উদ্যোক্তা আবির বিন মিজান বলেন, তিনি ও তাঁর স্ত্রী ফেসবুকে একটি গ্রুপ খুলে প্রাণীপ্রেমীদের একত্রিত করার চেষ্টা করেছিলেন।  তারপরেই সকলকে সঙ্গে নিয়ে এমন আয়োজনের কথা তাঁরা ভেবেছিলেন। আর এতে সাড়াও পড়েছে বেশ ভালো।

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ