আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশেষভাবে সক্ষম মেয়ের মুখে গ্রাস তুলে দিতে দিনমজুর তৈরি করল মা রোবট

নিজস্ব প্রতিনিধি, পানাজি:  স্ত্রী অসুস্থ। মেয়ে বিশেষভাবে সক্ষম। বাড়ির গৃহকর্তা দিনমজুর। বাড়িতে থাকলে মেয়ে ও স্ত্রীকে নিজের হাতে খাইয়ে দেন। না থাকলে তাদের খাওয়ার জোটে না। তাই, তার মেয়ের মতো বিশেষভাবে সক্ষম মেয়েদের যাতে খেতে অসুবিধে না হয় দিনমজুর তৈরি করল রোবট। সেই রোবট তাদের খাইয়ে দেবে। বিশেষ এই রোবটের নাম দিয়েছেন মা। দিনমজুরের হাতে রোবট তৈরি খবরে বিস্মিত গোয়ার তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। পরিচয় করিয়ে দেওয়া যাক এই দিনমজুরের সঙ্গে।

দিনমজুরের নাম বিপিন কদম। দক্ষিণ গোয়ার পোন্ডায় বাড়ি। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বছর দুই আগে স্ত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়ে। স্ত্রীকে সুস্থ করে তুলতে সমস্ত সঞ্চয় খরচ করতে হয়েছে। মেয়ে বিশেষভাবে সক্ষম। অসুস্থ স্ত্রী মাঝে-মধ্যেই কান্নাকাটি করত। মেয়েকে খাওয়াতে দুপুরে আমায় বাড়ি ফিরতে হত। খাইয়ে ফের কাজে চলে যেতাম। বিকেলে তাড়াতাড়ি না ফিরলে না মেয়ের খাওয়া হবে, না স্ত্রীর। তাই, মেয়ের কথা ভেবে রোবট তৈরির সিদ্ধান্ত নিই। খোঁজ শুরু করি রোবট তৈরির বইপত্রের। দিনের ১২ ঘণ্টা কাজ করতাম। চার মাস বাদে তৈরি করেছি রোবট। এই রোবট চলবে মানুষের কথাতেই। রান্নাঘরে কোথায় খাবার আছে, কোথায় প্লেট আছে, রোবটকে বললেই রোবট এনে দেবে। ভাতের সঙ্গে ডাল-তরকারি মেখে মেয়েকে খাইয়ে দেবে। এখন কাজ থেকে বাড়ি ফিরে মেয়ের হাসি মুখ দেখলে নিজেরও ভালো লাগে।

এই ঘটনা থেকে আরও এটা বিষয় স্পষ্ট হয়ে গেল, চেষ্টা থাকলে উপায় হয়।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ