দুর্গাপুজোর আগেই জেনে নিন দেবীর নামের পেছনে অর্থপূর্ণ কাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর কয়েক’টা দিন,এরপরই মাতৃ আরাধনায় মেতে উঠবে ভক্তরা। দেবী দুর্গা হল মাতৃশক্তির প্রতীক। আবার দেবী দুর্গাকে আদ্যা শক্তিও বলা হয়ে থাকে। বিভিন্ন নামে ও চরিত্রে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গাকে। কখনো তিনি অন্নপূর্ণা, কখনো বা নারীশক্তির ক্রোধ সয়ং মহাকালী, কখনো বা দুর্গতিনাশিনী কখনো বা দুর্গা বিভিন্ন নামে পরিচিত তিনি। আপনি কী জানেন প্রত্যেক নামের পেছনে এক একটি মাহাত্ম্য আছে। জেনে নিন দেবী পার্বতীর প্রত্যেকটা নামের পেছনে মাহাত্ম্য কী।  

গৌরি : ‘গৌরি’ কথার অর্থ হল যার ফর্সা বর্ণ। গায়ের রঙ ফর্সা বলে তিনি গৌরি নামেও পরিচিত। বলা হয় সতী যজ্ঞে দেহত্যাগ করার পর তাঁর দেহ পুড়ে গিয়েছিল।এরপর তিনি কালো বর্ণ পেয়েছিলেন। তাঁর গায়ের রঙ কালো বলে মহাদেব মাঝেমধ্যে তাঁকে ভালবেসে কালিকা নামে ডাকতেন।তিনি একদিন অভিমান করে গায়ের রঙ ফর্সা করার জন্য তপস্যা শুরু করলেন। শেষে দেবীর গায়ের রঙ হল পূর্ণিমার চাঁদের মত উজ্জ্বল টকটকে। এরপর থেকেই তিনি গৌরি নামে পরিচিত।

দুর্গতিনাশিনী : ‘দুর্গতিনাশিনী’ কথার অর্থ হল যিনি সবার দুর্গতি দূর করেন। দেবী দুর্গাই মহাবিশ্বের যাবতীয় দুঃখ-কষ্ট বিনাশকারিণী দেবী নামে পরিচিত। তাঁকে ঐশ্বরিক মাতাও বলা হয়ে থাকে, যিনি সকল দুঃখ-দুর্দশা দূর করে জীবনে সুখ-শান্তি প্রতিষ্ঠা করেন।

পার্বতী : পর্বত হিমালয় কন্যা হল দেবী দুর্গা। পর্বত কন্যা বলে তাঁর আরেক নাম পার্বতী। আবার তাকেও শৈলপুত্রীও বলা হয়ে থাকে।

দু্র্গা : ‘দুর্গা’ শব্দের অর্থ হল যিনি মহামায়া, দুরধিগম্য। অর্থাৎ যাকে দুঃসাধ্য সাধনার দ্বারা পাওয়া যায়। তাই হল দুর্গা। তিনি হলেন ব্রহ্মের শক্তি, আবার দুর্গম নামক অসূরকে বধ করেছেন বলেও তাঁকে দুর্গা বলা হয়।

ত্রীনয়না : ‘ত্রীনয়না’ শব্দের অর্থ হল যার চোখ সর্বদা প্রকট। দেবীর তিনটি চোখ রয়েছে এই জন্য তাঁকে ত্রিনয়না বলা হয়। তাঁর বাম চোখ চন্দ্র, ডান চোখ সূর্য এবং কপালের উপর অবস্থিত চোখ হল জ্ঞান বা অগ্নিকে নির্দেশ করে।

মহিষাসুরমর্দিনী :  দেবী দুর্গা মহিষাসুর নামের এক মহাশক্তিধর অসুরকে বধ করেছিলেন তাই দুর্গার অপর নাম হল ‘মহিষাসুরমর্দিনী’। এই রুপে তাঁর পুজো করা হয়ে থাকে।

দশভূজা : দেবী দুর্গার আরেক নাম হল ‘দশভূজা। কেননা তাঁর দশটি ভুজ বা হাত বলেই তাঁর এই নাম দেওয়া হয়েছে। দেবীর দশ হাতে থাকে দশটি অস্ত্র যা শক্তির প্রতীক।

মহাকালী : দেবী দুর্গার অপর নাম হল ‘মহাকালী’। মহাদেবের অপর নাম হল মহাকাল, দেবী দুর্গা যেহেতু মহাকালের অর্ধাঙ্গিনী তাই তিনি মহাকালী নামে পরিচিত। আবার মা আদিশক্তি দুর্গার ক্রোধ রুপ হল মহাকালী।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ