বেলগাছকে দুর্গা রূপে পুজো, আজও বলির নিয়ম চলে আসছে শীল বাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোর মরশুমে আনন্দে মেতেছে বাঙালি। তবে পুজোর মধ্যে স্বমহিমায় আজও ঝলমল করছে বনেদি বাড়ির পুজো। বছরের পর বছর ধরে চলে আসছে বনেদি বাড়ির পুজো। প্রত্যেক বনেদি বাড়ির পুজোয় দীর্ঘ ইতিহাস রয়েছে। তেমনই পুজোর ঐতিহ্য আজও ধরে রেখেছে কলুটোলার মতিলাল শীল বাড়ির দু্র্গা পুজো। বাড়িতে ঢুকলেই বিশাল ঠাকুর দালান। সামনে দুর্গামণ্ডপ।দালানের চারপাশ ধরে বিশাল অট্টালিকা।

এখনও পরিবারের সকলে একযোগে পারিবারিক পুজোর ঐতিহ্যকে ধরে রেখেছেন। আজ থেকে প্রায় ২০০ বছর আগে মতিলাল শীল বাড়ির পুজো শুরু হয়। শীলদের পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল মহাষ্টমীর সন্ধিপুজো।শীল বাড়ির আরও একটি অনন্য বৈশিষ্ট্য হল বেলগাছকে দেবী হিসেবে পুজো করা হয়ে থাকে।

শীল বাড়িতে এই নিয়ম বছরের পর বছর ধরে চলে আসছে। প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত সাবেকি রীতি মেনে একটি বেলগাছকে দেবী হিসাবে পুজো করা হয়ে থাকে। এসময়ে প্রতিদিন চণ্ডীপাঠও হয়। মহালয়ার পর দিন প্রতিপদ। এই পরিবারের রীতি হল ওইদিন ঠাকুরের ঘট স্থাপন করা হয়। ঘট স্থাপন করা হয় বোধনঘরে। সেখানেই চলে পুজো। একেবারে ষষ্ঠীর দিন দালানে ওই ঘট আনা হয়। অর্থাৎ দেবী মূর্তির সামনে আসে ঘট।

শীল বাড়ির পুজোয় একমন আতপ চাল লাগে। পুজোয় চালকুমড়ো বলি দেওয়া হয়। এছাড়া, এই পুজোর প্রচলিত আচারের মধ্যে পড়ে অষ্টমীর সকালে আরতির পরে মানত অনুসারে মেয়েদের ধুনো পোড়ান। আর নবমীর দিন রাতে হয় ব্রাহ্মণ বিদায়। অতীতে বেশ ঘটা করে ব্রাহ্মণ বিদায়ের অনুষ্ঠান হত। বহু ব্রাহ্মণকে বিদায় করা হত।

বর্তমানে সেই সংখ্যাটা ১০ থেকে ১৫ জন ব্রাহ্মণে এসে ঠেকেছে।বিদায়ী হিসাবে ব্রাহ্মণদের দেওয়া হয় ভোগের প্যাকেট আর নগদ বিদায়ী হিসাবে ৫০টি করে টাকা।

বিসর্জনের ক্ষেত্রে শীল বাড়িতে বেশ কিছু নিয়ম রয়েছে। বিশেষ প্রথা পালন করে আসছে কলুটোলার শীল পরিবার। এই বাড়ির পুজোয় প্রতিমা বিসর্জন দেওয়া হয় স্ট্র্যান্ড রোডে মতিলাল শীলের নামাঙ্কিত ঘাটে। অতীতে মাকে বিসর্জন দেওয়ার আগে গঙ্গার ধারে দাঁড়িয়ে পরিবারের তরফে নীলকণ্ঠ পাখি ওড়ানোর চল ছিল। তবে ১৯৯৯ সালে নীলকণ্ঠ পাখি ওড়ান নিষিদ্ধ হওয়ার পর সেই রীতি আর পালিত হয়না। বিসর্জনের পরে ঠাকুরদালানে বসে পুরোহিত শান্তির জল ছেটান। এরপরে প্রথা মেনে চলে সিদ্ধিপান। সেইসঙ্গে বিজয়ার কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়।

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক