দুধের উপর দুর্গার ছবি, চমক মাইক্রো আর্টের শিল্পীর

৫০ গ্রাম গরুর দুধের উপর মা দুর্গার মহিষাসুরমর্দিনী রূপের একটি ছবি এঁকে রীতিমতো তাক লাগালেন অশোকনগরের এক শিল্পী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫০ গ্রাম গরুর দুধের উপর মা দুর্গার মহিষাসুরমর্দিনী রূপের একটি ছবি এঁকে রীতিমতো তাক লাগালেন অশোকনগরের এক শিল্পী। তরল দুধের উপর ছবি আঁকা শুধুমাত্র কঠিন কাজই নয়, বেনজির ঘটনাও বটে। যদিও এখনও পর্যন্ত কেউ চালের উপর আবার কেউ মুড়ির উপর ছবি এঁকে শিল্পাসত্ত্বার পরিচয় দিয়েছেন। এবার দুধের উপর মা দুর্গার ছবি এঁকে নজর কাড়লেন শিল্পী বাসুদেব পাল। যিনি আদতে একজন মাইক্রো আর্টের শিল্পী।

জানা গিয়েছে, ৫০ গ্রাম তরল দুধ ফুটিয়ে গাঢ়-থকথকে করে তার উপর ছবি এঁকেছেন তিনি। যদিও দুধের ওই অংশ গাঢ় হলেও তাতে জলীয় ভাব থেকেই যায়। তাই এর উপর রং ব্যবহার করা যথেষ্ট কঠিন কাজ। তবুও চেষ্টা করছেন তিনি, হার মানেননি। রং গুলে দুধের সঙ্গে মিশে যাওয়ায় ছবি আঁকতে বারবার সমস্যার মুখে পড়েছিলেন বাসুদেব কিন্তু হাল ছাড়েননি। টানা ২৪ ঘণ্টা কঠোর পরিশ্রমের পর অবশেষে দুধের উপরে দুর্গার ছবি ফুটিয়ে তুলছেন তিনি। দুধের উপর লাল, কালো, হলুদ, নীল রং ব্যবহার করে মা দুর্গার মহিষাসুর মর্দিনীর ছবি এঁকেছেন তিনি। তবে মা দুর্গার চার ছেলে মেয়ে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ছবিতে নেই। শুধুই দুর্গা। তাঁর আঁকায় ফুটে উঠেছে উমার এক ইঞ্চি উচ্চতার ছবি। দশ হাতে অস্ত্র। তবে অসুর নেই। সিংহ আছে।

দুর্গা ১০ হাতে অস্ত্র নিয়ে অসুর কে বধের জন্যে উদ্যত। এ বিষয়ে শিল্পী জানিয়েছেন, এর আগে তিনি অনেক নতুন কাজ করেছি। যেমন চুলের উপর ইংরেজির এ টু জেড এঁকেছেন। এক টুকরো সন্দেশের উপরেও ছবি এঁকেছেন। তবে এবার অন্যরকম ভেবেছেন। তখনই তাঁর মাথায় আসে দুধের উপর দেবী দুর্গার ছবি আঁকার। যা এখনও পর্যন্ত কেউ আঁকেননি। কাজটা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল। প্রথম দিকে তরল অংশে ফেব্রিকের রং গুলে যাচ্ছিল। এই কারণে ছোট মাপের তুলি ব্যবহার করে তিনি পুরো ছবিটা এঁকেছেন। ধৈর্য এবং লক্ষ্য ঠিক রেখে অবশেষে ২৪ ঘণ্টার পরিশ্রম তাঁর সফল হয়েছি। আর এই কাজটা করতে পেরে তিনি অত্যন্ত খুশি। আগামী দিনে দুর্গার পাশাপাশি তাঁর বাহনদের নিয়ে ছবি আঁকার ভাবনাও রয়েছে তাঁর।

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন