হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধ্বসের পর যত সময় গড়াচ্ছে, ততই সামনে আসছে বিপর্যয়ের ভয়াবহ ছবি। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, এখনও হাজার হাজার মানুষের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে প্রায় ৩০০ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলেও দাবি করেছেন তিনি। ফলে উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ।

আজ বৃহস্পতিবার (২৭ অগস্ট) কাঠমান্ডুতে সর্বভারতীয় সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরেন নেপালের বিদেশমন্ত্রী। তাঁর দাবি, কয়েক ঘণ্টার মধ্যেই একের পর এক এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় এখনও বিপর্যয়ের সম্পূর্ণ চিত্র প্রশাসনের সামনে আসেনি। রাসুয়া-সহ নেপালের একাধিক পাহাড়ি এলাকায় হড়পা বান ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাদা, জল ও পাথরের প্রবল স্রোতে বহু বাড়িঘর, রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৬২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের সংখ্যা নির্দিষ্ট করে বলা কঠিন হয়ে পড়েছে। পাহাড়ি এলাকাগুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকারী দলগুলিকেও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। কোথাও রাস্তা ধসে গিয়েছে, আবার কোথাও প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ থমকে যাচ্ছে। ফলে বিপর্যয়ের প্রকৃত পরিধি এখনও স্পষ্ট নয়। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে নিখোঁজ ভারতীয়দের নিয়ে। বুধবার নেপাল ট্যুরিজম বোর্ডের তরফে প্রায় ১৩৩ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ না থাকার কথা জানানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার নেপালের বিদেশমন্ত্রী জানান, সংখ্যাটি আরও অনেক বেশি। তাঁর দাবি, প্রায় ৩০০ জন ভারতীয় নাগরিকের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: ‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

নিখোঁজদের অনেকেই পর্যটক ও তীর্থযাত্রী। বিশেষ করে কৈলাস-মানস সরোবর যাত্রাপথ এবং নেপাল-চিন সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে তাঁদের সন্ধান করাই এখন দুই দেশের প্রশাসনের অন্যতম বড় চ্যালেঞ্জ।নিখোঁজদের তালিকায় পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নামও রয়েছে। দুর্গাপুরের অরিন্দম গঙ্গোপাধ্যায় ও মৌসুমী গঙ্গোপাধ্যায় মানস সরোবর যাত্রায় গিয়ে এখনও বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে জানা গিয়েছে। রাজ্য থেকে নেপালে যাওয়া অন্তত ৩২ জন পর্যটকের সঙ্গেও এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে খবর। অন্যদিকে, দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনী ও বেসরকারি হেলিকপ্টার নামানো হয়েছে। নেপালের প্রধানমন্ত্রীর সচিবালয়ের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত আকাশপথে ১১৪ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তিমুরে, ধুনচে, ত্রিশূলী, মাইলুং, বেত্রাবতী-সহ বিভিন্ন এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে।

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ১

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৭

স্কুল থেকে গঙ্গা মাত্র ১-২ ফুট দূরে! ভাঙনের আতঙ্কে শিক্ষিকার বাড়িতেই লেখাপড়া-মিডডে মিল চলছে ১১০ পড়ুয়ার

গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে, বানিয়ে ফেলুন ঝাল-ঝাল শুঁটকি চিংড়ি ভর্তা

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের