এই মুহূর্তে

রক্ত বন্ধ করতে মাথায় সেলাইয়ের পরিবর্তে স্ট্যাপলার পিন! চিকিৎসকের কীর্তি নিয়ে শোরগোল

নিজস্ব প্রতিনিধি: ধরুণ আপনার কিংবা আপনার পরিচিত কোনও ব্যক্তির দুর্ঘটনায় মাথা ফেটে গিয়েছে। স্বাভাবিকভাবেই সেই অবস্থায় চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক আপনার ওই ক্ষতস্থানটি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে প্রাথমিক চিকিৎসা করে দেবেন। তবে ওই ক্ষত স্থানটিতে যদি কাগজের স্ট্যাপলার আটকে দিয়ে চিকিৎসা করা হয়,তাহলে গোটা বিষয়টি যে চর্চার মধ্যে আসবে, এটাই স্বাভাবিক। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে বিহারের নওদা জেলায়। সেখানে একটি আহত রোগীর মাথায় কাগজের স্ট্যাপলার দিয়ে চিকিৎসা করেছেন ওই এলাকারই এক গ্রামীণ চিকি‍ৎসক। ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আর ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই চিকিৎসকের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

আদতে ঠিক কী ঘটনা ঘটেছে? সূত্রের খবর, চলতি মাসেই বিহারের নওদা জেলার ওয়ারিশগঞ্জের বাসিন্দা এক ব্যক্তি মাথায় গুরুতর চোট পান। ওই অবস্থায় গণেশ নগরে এক গ্রামীণ চিকিৎসকের কাছে যান। চিকিৎসক ব্যান্ডেজের পরিবর্তে কাগজের স্ট্যাপলার লাগিয়ে মাথার ক্ষত স্থানটির চিকিৎসা করেন। বলাবাহুল্য, ক্ষত জায়গাটি থেকে রক্তক্ষরণও বন্ধ হয়ে যায়। তবে গোটা বিষয়টি সামনে আসতেই তীব্র সমালোচনা শুরু হয়। কীভাবে একজন চিকিৎসক দায়িত্ব জ্ঞানহীনভাবে এমন চিকিৎসা করতে পারে? ইতিমধ্যেই এমন একাধিক প্রশ্নের জন্ম হয়েছে।

গোটা বিষয়টি নিয়ে চিকিৎসক বনওয়ারি লাল বয়রা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন,  ‘সার্জিক্যাল স্কিন স্টাপলার দিয়ে ক্ষত স্থানে চিকিৎসা নতুন কিছু নয়। চিকিৎসা পদ্ধতিতে রোগীর দ্রুত আরোগ্য সারাতে এমনকি তাঁকে সুস্থ করতে এমন ঘটনা প্রায়শই ঘটে। এমন ধরণের চিকিৎসা একেবারেই বেআইনি নয়। রক্তক্ষরণ বন্ধ করতে যদি কাগজের স্ট্যাপলার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে রক্ত তাড়াতড়ি বন্ধ হয়।”

অন্যদিকে ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই গ্রামীণ চিকিৎসকের গাফলতির প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যক্তিরা। তাঁদের বক্তব্য, ‘এমন ধরনের ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া যায়না। দিনের পর দিন যদি এই ঘটনা চলতে থাকে সেই ক্ষেত্রে কোনও রোগীই সুস্থ হবেন না। যদি সুস্থ হয়ও সেই ক্ষেত্রে ফের রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যা কোনওভাবেই কাম্য নয়।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রান্নার গ্যাসের সিলিন্ডার না পেয়ে যা করলেন মহিলা, দেখে চমকে উঠল সবাই

হোমওয়ার্ক পরে, নাচ আগে! অচেনা বিয়ের অনুষ্ঠানে স্কুলছাত্রের কীর্তি ভাইরাল

যমজ বোনকে ৮৪ বার ছুরির কোপ! ‘তোমার জন্য সারপ্রাইজ আছে’ মা বলল ইঞ্জিনিয়ার ছেলে

সুপ্রিম কোর্টে মুখ পোড়ার আগেই সোনম ওয়াংচুককে মুক্তির সিদ্ধান্ত শাহের মন্ত্রকের

‘স্যার বিয়েটা হতে দিন’, মণ্ডপ থেকে গ্যাংস্টার বরকে পুলিশ তুলে নিয়ে যেতেই যা করল কনে…

১১ লাখ ফলোয়ার্স! বিশেষ এই কাজের মাধ্যমে গিনেস বুকে নাম তুলল শূকর মেরলিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ