এটিএম থেকে নোটের পরিবর্তে বেরোবে সোনার কয়েন

ভারতে এই প্রথম

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: আমরা সবাই জানি, এটিএম থেকে টাকা বেরিয়ে আসে। এবার এটিএম থেকে বেরিয়ে আসবে সোনার কয়েন। এমনই এক আশ্চর্য এটিএম বসানো হয়েছে হায়দরবাবাদে। এটিএম থেকো সোনার কয়েন ছাড়াও আপনি পেতে পারেন গোল্ড সিক্কা। ভারতে এই প্রথম কোনও এটিএম থেকে সোনার কয়েন এবং সোনার সিক্কা পাওয়া যাবে।

হায়দরাবাদে এমন একটি এটিএম যৌথভাবে বসিয়েছে গোল্ড সিক্কা প্রাইভেট লিমিটেড এবং মেসার্স ওপেন কিউব টেকনোলজি প্রাইভেট লিমিটেড।গত ৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই পরিষেবা। সংস্থার সহ-সভাপতি গোল্ড সিক্কা প্রাইভেট লিমিটেড জানিয়েছে, সংস্থা ভারতে গত চার বছর ধরে ব্যবসা করছে। মাস খানেক আগে সংস্থার সিইও প্রস্তাব দিলেন এমন একটা এটিএম মেসিন বসানোর যে এটিএম থেকে টাকার পরিবর্তে সোনার কয়েন বেরিয়ে আসবে। প্রস্তাব পাওয়ার পর আমরা প্রযুক্তবিদদের সঙ্গে কথা বলি। এর জন্য তৈরি করা হয়ে বিশেষ ধরনের এটিএম। এটিএমের ধারণ ক্ষমতা পাঁচ কেজি সোনা। ০.৫ গ্রাম থেকে ১০০ গ্রাম সোনার কয়েন পাওয়া যাবে। মিলবে এক গ্রাম, দুই গ্রাম, পাঁচ গ্রাম, ১০ গ্রাম, ২০ গ্রাম। প্রতিটি সোনার কয়েন ২৪ ক্যারেটের। ৯৯৯ শতাংশ খাঁটি। আগামীদিন হায়দরাবাদ বিমানবন্দর, পুরনো হায়দরাবাদ-সহ আরও কয়েকটি জায়গায় বসানো হবে এই ধরনের এটিএম। লক্ষ্য দেশজুড়ে এই ধরনের তিন হাজার এটিএম কাউন্টার খোলা। পরে অন্যান্য কয়েকটি দেশেও খোলা হব এটিএম। 

আরও পডু়ন বিয়ের আগে যৌন সম্পর্কে জড়ালেই জেল, নয়া আইন আসছে ইন্দোনেশিয়ায়

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর