৩৩ জনকে খুনের দায়ে গ্যাংস্টারের ১,৩১০ বছরের জেলের সাজা

কুখ্যাত গ্যাংস্টার উইলমার সোগোভিয়া মারিয়া সালভাট্রুচা বা এমএস-১৩ গ্যাংয়ের সালটন সেলের অন্যতম সদস্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: তার দাপটে সন্ত্রস্ত থাকতেন দেশের সাধারণ মানুষ থেকে বিত্তবানরা। কখন কার উপরে আক্রমণ নেমে আসবে সেই আশঙ্কায় তটস্থ থাকতেন সবাই। ৩৩ জনকে খুন করার পাশাপাশি ৯ জনকে খুনের ষড়যন্ত্র চালানো সহ একাধিক অভিযোগ উঠেছিল এল সালভাদোরের কুখ্যাত গ্যাংস্টার উইলমার সেগোভিয়ার বিরুদ্ধে। অবশেষে একাধিক অপরাধে ১ হাজার ৩১০ বছর জেলের সাজা শোনানো হয়েছে ওই কুখ্যাত অপরাধীকে।

‘দ্য মেট্রো নিউজ’ এর প্রতিবেদন অনুযায়ী, নায়েক বুকেলে এল সালভাদোরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই দেশের কুখ্যাত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছেন। সংগঠিত অপরাধের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। মাদক ব্যবসায়ী ও খুনীদের যাতে কোনও ভাবেই রেয়াত না করা হয়, সেই নির্দেশ দিয়েছিলেন। তার পরেই একাধিক অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়। কুখ্যাত অপরাধীদের বিরুদ্ধে গ্রেফতার করে বন্দি রাখার জন্য বিশেষ জেলও তৈরি করা হয়। ওই জেলে ৪০ হাজার কয়েদিকে রাখা যাবে। ইতিমধ্যেই দুই হাজারের বেশি অপরাধীকে ওই জেলে পাঠানো হয়েছে।

অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে পাকড়াও করা হয় কুখ্যাত গ্যাংস্টার উইলমার সোগোভিয়াকে। যিনি মারিয়া সালভাট্রুচা বা এমএস-১৩ গ্যাংয়ের সালটন সেলের অন্যতম সদস্য। ৩৩ খুন সহ একাধিক অপরাধের জন্য তাকে ১,৩১০ বছরের জেলের সাজা শোনানো হয়েছে। পাশাপাশি মিগুয়েল অ্যাঞ্জেল পোর্টতিলিও নামে আর এক কুখ্যাত খুনীকে ৯৪৫ বছরের সাজা শোনানো হয়েছে।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা