ভয়ঙ্কর গরমে স্কুটারের সিটে  তৈরি হচ্ছে ধোসা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: তীব্র দাবদাহে জ্বলছে হায়দরাবাদ (Hyderabad)। তাপমাত্রা ৪৬ ডিগ্রির ওপরে। কবে বৃষ্টি হবে, সে ব্য়াপারে আবহাওয়া দফতর কিছুই জানাতে পারেনি।  দুপুর হলেই রাস্তাঘাট জনশূন্য। গরম এতটাই যে বেলার দিকে ঘরের বাইরে পা ফেলার আগে শহরবাসীকে একাধিকবার ভাবতে হচ্ছে। একেবারেই যাদের বাইরে না গেলেই নয়, তারা বাধ্য হয়েই বাড়ির বাইরে পা রাখছেন। এমনই এক পরিস্থিতিতে হায়দরাবাদের এক যুবক আজব কাণ্ড ঘটিয়ে ফেললেন। বাডির পাশে স্কুটার দাঁড় করিয়ে স্কুটের সিটে তৈরি করলেন ধোসা (dosa) । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই অভাবনীয় দৃশ্য, যা দেখে নেটিজেনরা হতভম্ব।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড করেছেন স্ট্রিটফুড অব ভাগ্যনগর। (streetfoodofbhagyanagar)সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও আপলোড হলে প্রায় আট লক্ষ মানুষ সেটা শেয়ার করেন। অনেকে আবার সেই ভিডিয়োর নীচে মজার মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন, এই যুবক বাড়ির গ্যাসের খরচা বাঁচাচ্ছে ( gas bill)। অনেকে আবার এই ভিডিয়ো নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এক নেটিজেন লিখেছেন, ‘আপনার চেহেরা এবং স্কুটার দেখে মনে হচ্ছে, পুরো ভিডিয়োটা জাল। স্কুটারের সিট কখনও চাটুর মতো হতে পারে বলে শুনিনি। আর বাড়িতে কড়া থাকতে হঠাৎ করে স্কুটারের সিটে ধোসা তৈরি করতে যাবেন কেন? স্রেফ পাবলিসিটি পাওয়ার জন্য এই রকম একটা পরিকল্পনা।’

যে যাই বলুক, ওই যুবককে কয়েক মিনিটের মধ্যে মিডিয়ার সব আলো শুষে নিয়েছে, সে ব্যাপারে কারও মনে কোনও সন্দেহ নেই।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর