কখনও নৃত্যরত, কখনও শায়িত- সিদ্ধিদাতার প্রতিটি ভঙ্গিই রহস্যে ভরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সারা দেশ জুড়ে আজ ২৭ অগস্ট পালিত হচ্ছে পবিত্র গণেশ চতুর্থী উৎসব। সারা বিশ্বে গণপতি বাপ্পার বিভিন্ন ভঙ্গির পুজো করা হয়। কোথাও বাম শুঁড়, কোথাও ডান শুঁড়, কোথাও বা বসে থাকা অবস্থা, কোথাও নৃত্যরত, কোথাও শুয়ে থাকা ভঙ্গী, কোথাও না বাহণ মুষিকের ওপর দণ্ডায়মাণ অবস্থায় পূজিত হন গণেশ। প্রতিটি ভঙ্গিরই পৃথক পৃথক আধ্যাত্মিক এবং বস্তুগত তাৎপর্য রয়েছে, যা ঘরে শান্তি, সমৃদ্ধি, সাফল্য ও ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে।

ভারতে গণেশ চতুর্থী অত্যন্ত উৎসাহ ও ভক্তির সাথে পালিত হয়। গৃহে পুজোর জন্য বসে থাকা অবস্থার গণেশ মূর্তি সবচেয়ে ভাল বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, বসে থাকা গণেশের মূর্তি সঠিক পন্থায় পুজো করলে ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে। অধিষ্ঠিত গণপতি ঘরের পরিবেশকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে এবং পরিবারের প্রতিটি ইচ্ছা পূরণে সহায়তা করে।

যদি কেউ শিল্পরসিক বা সঙ্গীতের প্রতি আগ্রহী হন, তাহলে নৃত্যের ভঙ্গিতে থাকা গণেশের আরাধনা খুব ভাল বলে মনে করা হয়। নৃত্যরত বা বাদ্যযন্ত্র বাজনরত গণেশের মূর্তির পুজো করলে ঘরে সুখ এবং শিল্পের জগতে সাফল্য আসে। এই ধাঁচের মূর্তি শক্তি এবং আনন্দের প্রতীক।

শায়িত অবস্থায় গণপতিকে বিশেষ বলে বিবেচনা করা হয়। বিশেষ করে ব্যবসায়ীরা এই মূর্তির পুজো করেন। তাতে সুখ ও সমৃদ্ধি আসে। শায়িত অবস্থায় গণেশের মূর্তি ঘরে অগ্রগতি এবং আর্থিক শক্তি নিয়ে আসে।

গণপতির আরও এক বিশেষ মূর্তি হল মুষিক অর্থাৎ ইঁদুরের উপর দন্ডায়মান অবস্থায়। সিদ্ধিদাতার এই ভঙ্গি গণরাজ নামেও পরিচিত। এই মূর্তি শৌর্য ও সাহসিকতার প্রতীক। বিশ্বাস করা হয় যে গণরাজের পুজো করলে জীবনে দায়িত্ব পালনের শক্তি পাওয়া যায়। যাবতীয় সমস্যা দূরীভূত হয়।

গণেশের শুঁড়েও বিভিন্নতা রয়েছে। এক এক গণেশ মূর্তিতে দেখা যায়, শুঁড় এক এক দিকে। কোনওটা ডান দিকে ঘোরানো, কোনওটা বাম দিকে, কোনওটা আবার সোজা নেমেছে। এই বিষয়টিরও ধর্মীয়ক্ষেত্রে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। গণপতির শুঁড়ই হল বিঘ্ননাশক।

বেশিরভাগ মূর্তিতে গণেশের শুঁড় বাম দিকে ঘোরানো থাকে। এর নাম বামামুখী গণেশ। বাম দিকে থাকা শুঁড়ের গণেশ সুখ, সমৃদ্ধি নিয়ে আসেন। বাস্তুদোষ দূর করতে এই গণেশ খুব ভালো। আবার কিছু মূর্তিতে দেখা যায় ডান দিকে শুঁড় রয়েছে। মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশের শুঁড় ডান দিকে বাঁকানো। এই ধরনের গণেশ মূর্তি স্বাধীনতা ও মোক্ষলাভের প্রতীক।

কোথাও কোথাও গণেশের শুঁড় সোজা অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে খুব কম মূর্তিতে এমন শুঁড়ের দেখা মেলে। এই বিশেষ শুঁড়ের অর্থ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মিল এবং সম্পূর্ণ স্বর্গীয় রূপপ্রাপ্তি।

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা